শুক্রবার, ১২ জুন ২০২৬
শুক্রবার, ১২ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানালেন সাদমান খান চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদ লক্ষ টাকায় রফদফার অভিযোগ - নবীগঞ্জে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় ৯ বছরের কিশোরীর মৃত্যু রাজস্ব আদায় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক কোম্পানীগঞ্জে মিডবার ফুটবল আসরের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কলাবাড়ী জয়ী বিশ্বনাথের দশঘর ইউপি নির্বাচন: এবারও প্রচারণার কেন্দ্রে প্রবাসীরা, মাঠে ৯ প্রার্থী কৈতক হাসপাতালের ভূমি দখলের অপচেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে ছাতকে মানববন্ধন কুলাউড়া সীমান্তে পৌনে ৭ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ চোরাকারবারি আটক রাষ্ট্রীয় ও ধর্মীয় মহলে শোক - জৈন্তাপুরে মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজারো মানুষের ঢল প্রথমবার অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
advertisement
জাতীয়

পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক নির্ধারণ

পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এসব পোষাক ব্যবহার করা শুরু হবে।


সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই পোষাক পরিবর্তনের ফলে বাহিনীর সদস্যদের মানসিকতাও পরিবর্তন হবে বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার অবৈধ বিদেশিদের অবস্থানের বিষয়ে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপের জন্য সতর্কতা জারির আদেশ জারির পর অনেকেই চলে গেছেন। সরকারি হিসেবে ৪৯ হাজার ২২৬ জন অবৈধ বিদেশি বাংলাদেশে অবস্থান করছে বলে তথ্য ছিল। এখন তা কমে ৩১ হাজার ৬৪৮ জনে এসেছে। 

আগামী ৩১ জানুয়ারির পরও যারা অবৈধ ভাবে বাংলাদেশে অবস্থান করবে এবং যারা বা যেসব প্রতিষ্ঠান তাদের এই অবস্থানের বিষয়ে সহায়তা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করবে সরকার।

তিনি আরও বলেন, বিজিবিকে প্রয়েজনীয় ক্ষেত্রে ব্যবহারের জন্য সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল কেনার অনুমতি দেওয়া হয়েছে। দ্রুতই মরণঘাতী নয়, এসব অস্ত্র সংগ্রহ করবে তারা।

ভারতের সঙ্গে গত সরকার সীমান্ত সংক্রান্ত চারটি চুক্তি করেছিল। এসব চুক্তিতে অসামঞ্জস্য কিছু আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে একটি অভ্যন্তরীণ কমিটি করা হয়েছে বলেও জানান তিনি।


জানা যায়, ১৮টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র‍্যাবের প্রতিনিধি বৈঠকে প্রবেশ করেন। সেখান থেকে পোশাক নির্বাচন করা হয়।

এই সম্পর্কিত আরো

বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানালেন সাদমান খান

চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদ

লক্ষ টাকায় রফদফার অভিযোগ নবীগঞ্জে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় ৯ বছরের কিশোরীর মৃত্যু

রাজস্ব আদায় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক

কোম্পানীগঞ্জে মিডবার ফুটবল আসরের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কলাবাড়ী জয়ী

বিশ্বনাথের দশঘর ইউপি নির্বাচন: এবারও প্রচারণার কেন্দ্রে প্রবাসীরা, মাঠে ৯ প্রার্থী

কৈতক হাসপাতালের ভূমি দখলের অপচেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে ছাতকে মানববন্ধন

কুলাউড়া সীমান্তে পৌনে ৭ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ চোরাকারবারি আটক

রাষ্ট্রীয় ও ধর্মীয় মহলে শোক জৈন্তাপুরে মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজারো মানুষের ঢল

প্রথমবার অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ