বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি ২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২ মানিকগঞ্জে জবির বাসে হামলা দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন
advertisement
জাতীয়

যোগ্য না হলেও পুতুলকে ডব্লিউএইচওর পরিচালক নিয়োগে প্রভাব খাটান হাসিনা, দুদকে অভিযোগ

যোগ্যতা না থাকা সত্ত্বেও সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক নিয়োগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়েছেন বলে অভিযোগ পেয়েছে দুদক। দুদক অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে বলে আজ বুধবার মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান।


দুদক মহাপরিচালক সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, তাঁর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও শেখ রেহানার দেবর তারিক সিদ্দিকির পরিবারের দুর্নীতি অনুসন্ধানের দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাবেক প্রধানমন্ত্রী প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ছাড়াও তাঁর স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিকের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, ‘পুতুলের যোগ্যতা না থাকা সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক বানাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাবিত করেছেন—এমন অভিযোগ পেয়েছে দুদক। এসব অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।’

দুদক সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট তারিক সিদ্দিক ও তাঁর পরিবারের সদস্যরা পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিংসহ দেশে-বিদেশে নামে–বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, ঘুষ–বাণিজ্যসহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি।

এই সম্পর্কিত আরো

তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি

২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার

মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

মানিকগঞ্জে জবির বাসে হামলা

দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন