শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
advertisement
জাতীয়

জানালেন পাকিস্তানি হাইকমিশনার

চলতি বছরেই চালু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট

চলতি বছরেই বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ঢাকা সফররত পাকিস্তানি ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সভায় পাকিস্তানের ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্সের (এফপিসিসিআই) সভাপতি আতিফ একরাম শেখ বলেন, সমুদ্র ও আকাশপথে সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় এতদিন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রত্যাশা অনুযায়ী বাণিজ্য বাড়েনি।

তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্যে পাকিস্তান অনেকটা সুবিধাজনক অবস্থানে আছে। তবে এখন থেকে আমরা বাংলাদেশি পণ্য আমদানিতে সর্বোচ্চ গুরুত্ব দেব। পর্যটনসহ জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের মাধ্যমে দ্বিপক্ষীয়ক বাণিজ্য আরও বাড়বে।’

বাংলাদেশ থেকে কাঁচা পাট, ওষুধ, চা, তৈরি পোশাক আমদানি করে পাকিস্তান। রপ্তানি বাড়াতে যৌথ উদ্যোগে বাংলাদেশে শিল্প কারখানা স্থাপনের প্রস্তাব দেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, ‘বাংলাদেশের চামড়া, টেক্সটাইল, ওষুধ, সিরামিক শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে পারে পাকিস্তান। দুদেশের অর্থনীতির স্বার্থেই ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের নতুন নতুন সুযোগ খুঁজতে হবে।’

এ সময় পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, ‘পাকিস্তান-বাংলাদেশ সরাসরি আকাশপথে যোগাযোগে দুই দেশের সরকার আন্তরিকভাবে কাজ করছে। চলতি বছরেই সরাসরি ফ্লাইট চালু হবে। এ দেশের ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্য, সেন্ট্রাল এশিয়ায় রপ্তানি বাজার সম্প্রসারণে পাকিস্তানকে করিডোর হিসেবে ব্যবহার করতে পারে।’

সভা শেষে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে বাংলাদেশ ও পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের মধ্যে জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনে একটি সমঝোতা স্মারক সই হয়।

এই সম্পর্কিত আরো

সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের