বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের সফলতা: মাওলানা মাহমুদুর রহমান জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে ৩ হাজার টাকা পাওনা, বসতঘরের টিন খুলে নিয়ে গেলেন ব্যবসায়ী! শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় বিআইএস ইন্টারন্যাশনালের উদ্যোগে দুই গভীর নলকূপ ও অটোরিকশা প্রদান কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায়: তথ্যমন্ত্রী বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস আইসিসিবিতে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক আয়োজন শুরু
advertisement
জাতীয়

সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায়: তথ্যমন্ত্রী

সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, 'আমাদের তরফ থেকে কোনো ধরনের মিডিয়া বা আপনাদের সাংবাদিকতায় কোনো ধরনের হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা আমাদের নেই।'

তিনি বলেন, দেশের বর্তমান অবস্থানে আসার পেছনে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতন্ত্রের বর্তমান পর্যায়েও সংবাদমাধ্যম সমান কৃতিত্বের দাবিদার বলে মন্তব্য করেন তিনি।


'আজকে আমরা যেখানে আছি, সংবাদমাধ্যম আছে বলেই সেখানে আছি। আজকে সংবাদমাধ্যম যে ভূমিকা নিয়েছে, সবসময় যার কারণে আজকে আমাদের যত অর্জন—যা আছি, যেখানেই আছি, গণতন্ত্রের যে পর্যায়ে আমরা আছি বাংলাদেশে—আল্লাহর মেহেরবানীতে আমার মনে হয়, তার সমান সমান ক্রেডিট সংবাদমাধ্যমে যায়,' বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায়। ইনশাআল্লাহ, আমাদের সময়ে আপনারা ফ্রি মিডিয়া পাবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীও সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার বিশ্বাস ধারণ করেন। সবাই মিলে কাজ করলে বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ ও সোনার বাংলাদেশে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।

এই সম্পর্কিত আরো

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের সফলতা: মাওলানা মাহমুদুর রহমান

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুরে ৩ হাজার টাকা পাওনা, বসতঘরের টিন খুলে নিয়ে গেলেন ব্যবসায়ী!

শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায়

বিআইএস ইন্টারন্যাশনালের উদ্যোগে দুই গভীর নলকূপ ও অটোরিকশা প্রদান

কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী

সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায়: তথ্যমন্ত্রী

বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

আইসিসিবিতে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক আয়োজন শুরু