রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডিসেম্বরের সময়সীমা ঘিরে বিরোধী রাজনীতিতে নতুন কৌশল বস্তির অন্ধকারে মাদকের কারবার, বাইরে সম্পদের ঝলক একই ফ্যানে ঝুলছিল গর্ভবতী মা ও ৪ বছরের সন্তানের লাশ, জকিগঞ্জে চাঞ্চল্য গোলাপগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১ গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃত্বে দেলোয়ার ও ফাহাদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবে না: এমপি মিলন বাংলাদেশের জ্বালানি খাতে কানাডার বিনিয়োগ নিয়ে বৈঠক রাজপথ দখলে রাখতে হবে, ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: অ্যাডভোকেট জামান বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকে, কিন্তু সাধারণ মানুষের বাড়িতে থাকে না: শফিকুর রহমান
advertisement
জাতীয়

জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ; পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘোষণা

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বাস্তবতা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুতের কষ্ট পাচ্ছে, জ্বালানির ক্ষেত্রে কষ্ট পাচ্ছে। আমরা সেটা অস্বীকার করছি না। যেহেতু বিএনপি জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার, তাই এই সংকট সমাধানে ইতোমধ্যে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ ও শিল্পকারখানার মালিকদের ভোগান্তিতে পড়ার ঘটনায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে এই সংকট সমাধানে একটি দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করার কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর ব্যবস্থার কারণে এই সংকট তৈরি হয়েছে, যা নিরসনে কাজ করছে বর্তমান সরকার।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 'আজকে বহু মানুষ, বহু শিল্পকলকারখানার মালিকসহ সাধারণ মানুষ যে বিদ্যুতের কষ্টে বা জ্বালানি কষ্টে আছেন, তাদের সকলের কাছে আমি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।'

দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, 'আমরা সরকার গঠন করার পরপরই একটি যুদ্ধের সম্মুখীন হয়েছি। আমরা শুধু ভঙ্গুর অর্থনীতি নয়; ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা ও ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা উত্তরাধিকার হিসেবে পেয়েছি। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যা আমরা ইনহেরিট [উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত] করেছি, সেটি হচ্ছে জ্বালানি সমস্যা।'

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বাস্তবতা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুতের কষ্ট পাচ্ছে, জ্বালানির ক্ষেত্রে কষ্ট পাচ্ছে। আমরা সেটা অস্বীকার করছি না। যেহেতু বিএনপি জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার, তাই এই সংকট সমাধানে ইতোমধ্যে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।'

পরিকল্পনা বাস্তবায়নে সময়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, 'কর্মপরিকল্পনা গ্রহণ করতে একটি সময়ের প্রয়োজন, আবার তা বাস্তবায়ন করতে আরও কিছু সময়ের প্রয়োজন। ভবিষ্যতে বিশ্বে আবারও বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে, কিন্তু সেই প্রভাবে যেন দেশের মানুষকে আবারও জ্বালানি সংকটে পড়তে না হয়, বিএনপি সেভাবেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজাচ্ছে।'

বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, 'স্বৈরাচারের রেখে যাওয়া সমস্যার কারণে আজ দেশ ও দেশের মানুষ কষ্ট ভোগ করছে। আমরা বিষয়টিকে স্রেফ 'এক্সকিউজ' হিসেবে দাঁড় করাতে চাই না। আমরা মানুষের কাছে বাস্তবতা তুলে ধরতে চাই। একই সঙ্গে আমরা এমন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে চাই যাতে ভবিষ্যতে মানুষকে আর এই ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়।'

আলোচনা সভায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

ডিসেম্বরের সময়সীমা ঘিরে বিরোধী রাজনীতিতে নতুন কৌশল

বস্তির অন্ধকারে মাদকের কারবার, বাইরে সম্পদের ঝলক

একই ফ্যানে ঝুলছিল গর্ভবতী মা ও ৪ বছরের সন্তানের লাশ, জকিগঞ্জে চাঞ্চল্য

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃত্বে দেলোয়ার ও ফাহাদ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবে না: এমপি মিলন

বাংলাদেশের জ্বালানি খাতে কানাডার বিনিয়োগ নিয়ে বৈঠক

রাজপথ দখলে রাখতে হবে, ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: অ্যাডভোকেট জামান

বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকে, কিন্তু সাধারণ মানুষের বাড়িতে থাকে না: শফিকুর রহমান