বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘাটে চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে গুরুত্বারোপ বিয়ানীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ বিশ্বনাথে যুবদলের র‍্যালি ও পথসভা ছাতকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
advertisement
জাতীয়

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার চুক্তি

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানিয়েছেন উপ প্রেস সচিব হাসান শিপলু। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের পক্ষে সংস্থাটির ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি চুক্তিতে সই করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী তানভীর গনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


প্রকল্পটির আওতায় ইস্টার্ন রিফাইনারিতে বছরে আরও ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ পূরণ করা সম্ভব হবে। প্রকল্পটিতে আইএসডিবি প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে। প্রকল্পটি ২০৩০ সালের নভেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুহাম্মদ আল জাসের। সাক্ষাতে বাংলাদেশ ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্ব, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ ও অবকাঠামো খাতে সহযোগিতা আরও সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আগামীদিনে বাংলাদেশ ও আইএসডিবির মধ্যকার সহযোগিতা ও উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তারা।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কানাইঘাটে চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে গুরুত্বারোপ

বিয়ানীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

বিশ্বনাথে যুবদলের র‍্যালি ও পথসভা

ছাতকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি