মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে ভেজাল ও অননুমোদিত খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার গোলাপগঞ্জে চেক জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ছাতকে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান, প্রথম দিনেই ১৪ মামলা মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড নারীর হাতে পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ বাঞ্ছারামপুরে গাইবান্ধা ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মতিউর রহমান দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’ আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
advertisement
জাতীয়

স্কুলেছাত্রীদের ‘পিংক সাইকেল’ উপহার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষায় উৎসাহিত করতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দিতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ে মেয়েদের উচ্চশিক্ষার জন্য ‘পিংক সাইকেল’ উপহার দেওয়ার বিষয়েও কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেছেন, ‘আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ। কাজেই শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে রূপান্তরের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বললেন, ‘২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেছিলেন। এর মধ্যে একটি আজকের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশসেবায় সবাইকে এগিয়ে আসতে হবে।’


শিক্ষক নিয়োগে বিলম্বের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শিক্ষক নিয়োগ বিলম্বিত হচ্ছে। তবে অচিরেই ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগের মাধ্যমে প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। শিক্ষায় ২ শতাংশ থেকে জিডিপির গ্রোথ ৫ শতাংশে নিয়ে যাওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর কাঠামো নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, আর্কিটেকচারের পাশাপাশি আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংসহ একাধিক বিভাগ খোলার যৌক্তিকতা পর্যালোচনা করা প্রয়োজন। লেদার ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিভাগের জন্য প্রয়োজনীয় ল্যাব সুবিধা এবং দেশে বিদ্যমান বিশেষায়িত প্রতিষ্ঠানও বিবেচনায় নেওয়া উচিত।’

প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, বৈদ্যুতিক যানবাহনের যুগে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ইভি-সংশ্লিষ্ট কোর্স থাকা জরুরি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে এআই ও রোবোটিক্সের মতো আধুনিক বিষয় চালু করা প্রয়োজন। এআই কোর্স চালুর আবেদন ইউজিসিতে দুই বছর ধরে আটকে থাকার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও জানান, একজন শিক্ষার্থীর পেছনে সরকারের ব্যয় প্রায় ১০ লাখ ৭৫ হাজার টাকা। তাই শুধু সুন্দর অবকাঠামো তৈরি করলেই হবে না, এই বিনিয়োগের যথাযথ ফলও নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা কোথায় চাকরি করছেন এবং তাদের কর্মজীবনের অবস্থান কী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে এসব তথ্য সংরক্ষণ করা জরুরি।

তিনি বলেন, ‘শুধু অবকাঠামো নয়, মেধা, গবেষণা, আধুনিক প্রযুক্তি ও কর্মসংস্থানকে গুরুত্ব দিয়েই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করতে হবে।’

কুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান আলী এবং সাধারণ সম্পাদক রায়হান আহমেদ।

এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে ভেজাল ও অননুমোদিত খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার

গোলাপগঞ্জে চেক জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছাতকে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান, প্রথম দিনেই ১৪ মামলা

মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

নারীর হাতে পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ বাঞ্ছারামপুরে

গাইবান্ধা ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মতিউর রহমান

দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা

জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’

আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন

কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন