বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘাটে চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে গুরুত্বারোপ বিয়ানীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ বিশ্বনাথে যুবদলের র‍্যালি ও পথসভা ছাতকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
advertisement
জাতীয়

মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি এমএজি ওসমানীর জন্মবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধকালীন মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর জন্মবার্ষিকী আজ।

১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। ওসমানীর আদি পুরুষের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীরে।

বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে ওসমানী তৎকালীন সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৩৯ সালে তিনি রয়্যাল আর্মড ফোর্সে ক্যাডেট হিসেবে যোগ দেন। দেরাদুনে ব্রিটিশ-ভারতীয় মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ শেষে তিনি ১৯৪০ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন কমিশনড অফিসার হিসেবে। ১৯৪২ সালে মেজর পদে উন্নীত হন।

১৯৪২ সালে ওসমানী ছিলেন ব্রিটিশ সরকারের সর্বকনিষ্ঠ মেজর। ১৯৫৬ সালে তিনি কর্নেল পদমর্যাদা লাভ করেন এবং সেনাবাহিনীর হেডকোয়ার্টারের জেনারেল স্টাফ অ্যান্ড মিলিটারি অপারেশনের ডেপুটি ডিরেক্টরের দায়িত্ব পান। পাকিস্তান সেনাবাহিনী থেকে ১৯৬৭ সালের ১৬ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ওসমানী সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। একাত্তরের ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণ দেন। ওই ভাষণে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের কথা উল্লেখ করে এম এ জি ওসমানীকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা দেন।

১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার, ওসমানীকে করা হয় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি।

ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার্থে লন্ডন থাকাকালীন ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি এমএজি ওসমানী মৃত্যুবরণ করেন। তাকে পূর্ণ সামরিক মর্যাদায় সিলেটে সমাহিত করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কানাইঘাটে চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে গুরুত্বারোপ

বিয়ানীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

বিশ্বনাথে যুবদলের র‍্যালি ও পথসভা

ছাতকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি