রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালের পাহাড়ি ঢল কি বাংলাদেশে আসছে স্থানীয় ভোটে কৌশলের পরীক্ষা বিএনপি-জামায়াত-এনসিপির কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশইন’, দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক মসজিদের বালু নেওয়া নিয়ে বিরোধ, বিয়ানীবাজারে দুই দিনমজুরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ শিক্ষার্থীদের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায়, ৩৬ বছর পর অবসরে প্রধান শিক্ষিকা জয়শ্রী ভট্টাচার্য ধান কাটছিলেন দুই কৃষক, হঠাৎ পায়ের ওপর দিয়ে চলে গেল অজগর! জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা নেপাল-তিব্বতে প্রাণহানি বেড়ে ৬৮২, বাড়ছে নিখোঁজের সংখ্যাও দুর্যোগের পর থেকে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, দেশে লোডশেডিং কমছে না অবশেষে অনুষ্ঠিত হলো সিলেটের সেই নৌকাবাইচ, নদীতীরে মানুষের ঢল
advertisement
জাতীয়

যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন মন্ত্রী আরিফ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী ‘৪০তম ফোবানা কনভেনশন ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে শুক্রবার (২৮ আগসট) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।  

 

শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির ‘ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে’ উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ এই মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার (বিএসি) ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি লিডার এবং ব্যবসায়ীরা অংশগ্রহণ করবেন। 

 

সম্মেলনের প্রথম দিন ৪ সেপ্টেম্বর বিকাল ৫টায় ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী সেশনে লস অ্যাঞ্জেলেস্থ বাংলাদেশ কনসাল জেনারেল, হোস্ট কমিটি ও নির্বাহী কমিটির নেতৃবৃন্দও বক্তব্য প্রদান করবেন। পরবর্তীতে রাত ৯টায় নৈশভোজ অনুষ্ঠিত হবে।  

 

সফরের দ্বিতীয় দিন ৫ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে একটি বিশেষ বিজনেস লাঞ্চে অংশ নেবেন মন্ত্রী। ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে এই পর্বে অ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রদান পর্ব, যেখানে মন্ত্রী এবং উত্তর আমেরিকা ও কানাডার ফোবানা নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। 

 

সফরের শুরুতে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সার্বিক কল্যাণ, দ্বিপাক্ষিক ব্যবসায়-বাণিজ্য এবং শ্রমবাজার সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশী কর্তৃক আয়োজিত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও অংশ নেবেন। সম্মেলন শেষে আগামী ৮ সেপ্টেম্বর মাননীয় মন্ত্রী দেশে ফিরবেন।

এই সম্পর্কিত আরো

নেপালের পাহাড়ি ঢল কি বাংলাদেশে আসছে

স্থানীয় ভোটে কৌশলের পরীক্ষা বিএনপি-জামায়াত-এনসিপির

কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশইন’, দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক

মসজিদের বালু নেওয়া নিয়ে বিরোধ, বিয়ানীবাজারে দুই দিনমজুরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ

শিক্ষার্থীদের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায়, ৩৬ বছর পর অবসরে প্রধান শিক্ষিকা জয়শ্রী ভট্টাচার্য

ধান কাটছিলেন দুই কৃষক, হঠাৎ পায়ের ওপর দিয়ে চলে গেল অজগর!

জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

নেপাল-তিব্বতে প্রাণহানি বেড়ে ৬৮২, বাড়ছে নিখোঁজের সংখ্যাও

দুর্যোগের পর থেকে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, দেশে লোডশেডিং কমছে না

অবশেষে অনুষ্ঠিত হলো সিলেটের সেই নৌকাবাইচ, নদীতীরে মানুষের ঢল