বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপাল ও ভুটানের প্রস্তাব ও সমর্থনে ফের সাফের সভাপতি বাংলাদেশের কাজী সালাউদ্দিন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন রাষ্ট্রপতি হচ্ছেন ফখরুল, বিএনপির মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন রিজভী বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে চার হেভিওয়েট নেতার দৌড়ঝাঁপ মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সর্বোচ্চ সাজা চাইল বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নিয়োগ বাতিল বিদ্যুৎ-সংকট: সারা দেশে রাত ৮টার মধ্যে শপিং মল, দোকানপাট বন্ধ বিশ্বনাথে মাদক নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশ এমপি তাহসিনা রুশদীরের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, থানায় অভিযোগ
advertisement
জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল

রাষ্ট্রপতি পদে নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থীর নাম চূড়ান্ত হলেও আজ বুধবারও ঘোষণা করা হয়নি। আগামীকাল বৃহস্পতিবার এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিএনপি দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে।

এই পদে দলীয় প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হওয়ার কথা গতকাল মঙ্গলবারই জানিয়েছে দলের নির্ভরযোগ্য সূত্রগুলো।

দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।

একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ভোট গ্রহণের জন্য সেদিন সংসদের বৈঠকও ডাকা হয়েছে।


রাষ্ট্রপতি পদে আজ পর্যন্ত তিনটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সরকারি দল বিএনপি দুটি ও সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট একটি মনোনয়ন ফরম নিয়েছে।

সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে জামায়াতের জোটের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বেলা ১১টায় জমা দেওয়া হবে। বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দুপুরের দিকে জমা দেওয়া হবে।

বিএনপির সূত্রগুলো বলছে, বর্তমান সরকারের স্থানীয় সরকারমন্ত্রী এবং বিএনপির দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুলকেই রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে দলের মনোনীত প্রার্থীর স্বাক্ষর-সংবলিত সম্মতির নথিতে মির্জা ফখরুল সই করেছেন। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রার্থী বাছাইয়ের সব এখতিয়ার দলীয় প্রধানকে দেওয়ায় বিএনপি আনুষ্ঠানিকভাবে আগেভাগে প্রার্থীর নাম ঘোষণা করতে চায় না।


সূত্র বলছে, দলের প্রার্থী নিয়ে রাজনৈতিক মহলের নানা কৌতূহলের মাঝেই ইতিমধ্যে ইসি থেকে বিএনপির পক্ষে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আইনগতভাবে একই ব্যক্তির সমর্থনে একাধিক মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান থাকায় কৌশলগত কারণেই একাধিক ফরম সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। এই অবস্থায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন।

২০ আগস্ট জাতীয় সংসদে বিশেষ বৈঠকে সংসদ সদস্যদের ভোটাভুটির মাধ্যমে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে। এ জন্য গতকাল সংসদ ভবনে উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা হয়।

ওই সভা শেষে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী তাঁর সংসদ সদস্য পদ খারিজ হয়ে যাবে।

 

এই সম্পর্কিত আরো

নেপাল ও ভুটানের প্রস্তাব ও সমর্থনে ফের সাফের সভাপতি বাংলাদেশের কাজী সালাউদ্দিন

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

রাষ্ট্রপতি হচ্ছেন ফখরুল, বিএনপির মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন রিজভী

বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে চার হেভিওয়েট নেতার দৌড়ঝাঁপ

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সর্বোচ্চ সাজা চাইল

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নিয়োগ বাতিল

বিদ্যুৎ-সংকট: সারা দেশে রাত ৮টার মধ্যে শপিং মল, দোকানপাট বন্ধ

বিশ্বনাথে মাদক নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশ এমপি তাহসিনা রুশদীরের

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল

ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, থানায় অভিযোগ