বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
চৌধুরী মামুন আকবরের বদলি ঠেকাতে কার ইশারা? সিলেট শিক্ষাবোর্ডে নজিরবিহীন কাণ্ড! দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি জামালগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি’ প্রতিষ্ঠায় নাগরিক মতবিনিময় সভা হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮ পুরোনো ভবনের পরিবর্তে নতুন ইউপি ভবন পাচ্ছে ছৈলা আফজালাবাদ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে বৈঠক হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা
advertisement
জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত। কবে এই নির্বাচন হবে সেই দিনক্ষণ ঠিক হয়নি। এ নির্বাচন আয়োজনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন। বেলা ১১টায় সিইসিসহ, চার কমিশনার, ইসি সচিব ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন।

স্পিকারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন, প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এই নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। আপনারা যথাক্রমে জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন। কোনো অসুবিধা নেই। এটা আমরা পরবর্তী আলোচনা হলে জানিয়ে দেব।

সংসদেই রাষ্ট্রপতি নির্বাচনটা হবে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা বিস্তারিত আলোচনা করেছি।


নাসির উদ্দিন বলেন, আপনারা জানেন, সাবেক স্পিকার দায়িত্ব নিয়েছেন। আমাদের রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এটা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। নির্বাচন কমিশনের এই দায়িত্ব-রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য ১৯৯১ সালের একটি আইন আছে।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঠিক করার বিষয়গুলো আইনে বলা আছে। সেখানে বলা আছে, স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে, আলোচনাক্রমে প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কোনদিন নির্বাচন হবে, নমিনেশন পেপার কোনদিন সাবমিট করতে হবে, তারপর স্ক্রুটিনি কীভাবে হবে, আইনে বলা আছে।

সিইসি বলেন, ইলেকশন হলে, যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা। আর যদি প্রতিযোগী না থাকে যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হয়, তাহলে আরেক ধরনের ব্যবস্থা। সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্ট আর সেশন যদি না থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা।


রাষ্ট্রপতি নির্বাচন ৯০ দিনের মধ্যে করার বাধ্যবাধকতা আছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমরা বলেছি, আমরা প্রস্তুত। আমরা বলেছি যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। কারণ, আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি আছে। সুতরাং এটা আমরা করে ফেলব।

ভোটার তালিকা হয়েছে বলেও জানান তিনি।

সংসদ অধিবেশনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হবে কি না জানতে চাইলে সিইসি বলেন, সংসদ থাকলে, না থাকলেও কীভাবে এই নির্বাচন হবে, তা আইনের মধ্যে বলা আছে।

এই সম্পর্কিত আরো

চৌধুরী মামুন আকবরের বদলি ঠেকাতে কার ইশারা? সিলেট শিক্ষাবোর্ডে নজিরবিহীন কাণ্ড!

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি

জামালগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি’ প্রতিষ্ঠায় নাগরিক মতবিনিময় সভা

হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮

পুরোনো ভবনের পরিবর্তে নতুন ইউপি ভবন পাচ্ছে ছৈলা আফজালাবাদ

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে বৈঠক

হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা