মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ সবার আগে বিএনপি—নীতিতে দেশ পরিচালিত হচ্ছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রথম দিন বঙ্গভবনে যা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা দিরাই পৌরসভার ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা ছাতকে হামলা-পাল্টা হামলায় রণক্ষেত্র, আহত ৯ জন সিডনির লেকাম্বায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে দুই পথচারী ওসমানীনগরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার
advertisement
জাতীয়

গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান

দেশে চলমান জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফোনালাপ ও চিঠির মাধ্যমে সহায়তার আবেদন জানানো হলে সংকট মোকাবিলায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন আনোয়ার ইব্রাহিম।


মঙ্গলবার (২৮ জুলাই) নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) মজুত ও পুনঃ গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) বিকল হয়ে যাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে শিল্প, বাণিজ্য ও বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট বিরাজ করছে। দৈনিক ৩৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে ২১০০ মিলিয়ন ঘনফুট।

প্রতিমন্ত্রী বলেন, ‘সমস্যার গুরুত্ব অনুভব করে প্রধানমন্ত্রী তারেক রহমান তার উপদেষ্টা মাহদী আমিনের মারফতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লিখেছেন। আজ বাংলাদেশ সময় বেলা ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছেন। আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন। দ্রুততম সময়ের মধ্যে একটা সিদ্ধান্ত জানানো হবে।’

সংকট সমাধানে জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা, আরপিজিসিএল নিরবচ্ছিন্নভাবে এক্সেলারেট এনার্জির সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘দেশ-বিদেশি বিশেষজ্ঞরা সমস্যা সমাধানে প্রাণপণ চেষ্টা করছেন। এক্সেলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট আজিজ কাসিমের সঙ্গে আমার কথা হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন,‘মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা নিয়ে কাজ চলছে।’

এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০

সবার আগে বিএনপি—নীতিতে দেশ পরিচালিত হচ্ছে: গোলাম পরওয়ার

গোলাপগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম দিন বঙ্গভবনে যা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

দিরাই পৌরসভার ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা

ছাতকে হামলা-পাল্টা হামলায় রণক্ষেত্র, আহত ৯ জন

সিডনির লেকাম্বায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে দুই পথচারী

ওসমানীনগরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার