বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সুনামগঞ্জে চুরির অভিযোগে চুন ঢেলে তিনজনের চোখ নষ্ট, ভেঙে দেওয়া হলো একজনের পা জৈন্তাপুরে লরি থেকে পড়ে এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু ফল পুনঃনিরীক্ষণ - সিলেট বোর্ডে ফেল থেকে পাস ১৮৬ পরীক্ষার্থী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী বিশ্বনাথের ছাত্রদল নেতার ওপর হামলা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের সফলতা: মাওলানা মাহমুদুর রহমান জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা
advertisement
প্রবাস

বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়রের সম্মাননা পেলেন সাংবাদিক জয়নাল

যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম নগরী Birmingham তথা মিডল্যান্ডসে প্রবাসী বাংলা কমিউনিটির সুখ-দুঃখ, অর্জন-সম্ভাবনা এবং বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতা করে আসছেন বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ইউকের প্রতিনিধি সাংবাদিক জয়নাল ইসলাম। তাঁর নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে Birmingham City Council-এর ১১৫তম লর্ড মেয়রের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সোমবার, ১৮ মে ২০২৬, Council House-এ আয়োজিত এক অনুষ্ঠানে বার্মিংহামের লর্ড মেয়র Zafar Iqbal MBE সাংবাদিক জয়নাল ইসলামের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।

জয়নাল ইসলাম দীর্ঘদিন ধরে কমিউনিটি রিপোর্টিংয়ের মাধ্যমে অভিবাসন, আবাসন সংকট, পারিবারিক নির্যাতন, স্থানীয় অপরাধ, ক্রীড়া এবং প্রবাসীদের বিভিন্ন অর্জন ও সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করে আসছেন। তাঁর প্রতিবেদনে প্রবাসী বাংলাদেশিদের জীবনসংগ্রাম, সাফল্য ও বাস্তবতা বিশ্বস্ততার সঙ্গে উঠে এসেছে। একই সঙ্গে যুক্তরাজ্যের মূলধারায় বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Sadek Miah Somchu। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে জয়নাল ইসলামের নির্ভীক ভূমিকা প্রশংসার দাবিদার এবং তিনি কমিউনিটির কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

সম্মাননা স্মারক গ্রহণের পর প্রতিক্রিয়ায় জয়নাল ইসলাম বলেন, “এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং বার্মিংহামের বাংলা মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকের কাজের প্রতি এক অসাধারণ স্বীকৃতি।”

উল্লেখ্য, চলতি বছরের ২৫ জানুয়ারি London Bangla Press Club কর্তৃক বার্মিংহামের “বেস্ট টিভি নিউজ রিপোর্টার” হিসেবে মর্যাদাপূর্ণ মিডিয়া অ্যাওয়ার্ড লাভ করেন সাংবাদিক জয়নাল ইসলাম।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে চুরির অভিযোগে চুন ঢেলে তিনজনের চোখ নষ্ট, ভেঙে দেওয়া হলো একজনের পা

জৈন্তাপুরে লরি থেকে পড়ে এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু

ফল পুনঃনিরীক্ষণসিলেট বোর্ডে ফেল থেকে পাস ১৮৬ পরীক্ষার্থী

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

বিশ্বনাথের ছাত্রদল নেতার ওপর হামলা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের সফলতা: মাওলানা মাহমুদুর রহমান

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা