সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: এমপি এমরান চৌধুরী শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ ধর্মপাশা থেকে ১০০ বস্তা সার পাচার, বারহাট্টায় ট্রলিচালক আটক হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিনে কানাইঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল আলেম-ওলামা ও মুসল্লিদের উপস্থিতিতে আলহাজ্ব ফারুক আহমদের স্ত্রীর জানাজা-দাফন সম্পন্ন ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে: সিলেটে রিজভী সীমান্তে চোরাই পণ্য পরিবহনের বলি কিশোর দিলদার, মামলা দায়ের কানাইঘাট সীমান্তে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
advertisement
সিলেট বিভাগ

শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশে গুণগত শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম একটি সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে।

তিনি বলেন, নতুন প্রজন্মকে বিদেশমুখিতা থেকে বিরত রেখে দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। ইতোমধ্যে প্রাথমিক শিক্ষায় মিড-ডে মিল চালু করা হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নেও সরকার নানা পদক্ষেপ নিয়েছে।

সোমবার গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘তোমাদের দিকে আমরা সবাই তাকিয়ে আছি। তোমাদেরই গোলাপগঞ্জের শিক্ষার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।’

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জামেয়ার প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদির ও মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) মো. ছবেদ আলী, দি সিলেট ইসলামিক সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. আব্দুস শাকুর, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষ মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র হেলালুজ্জামান হেলাল এবং জামেয়ার প্রাক্তন কৃতী শিক্ষার্থী ডা. বিশ্বজিৎ কুমার সিংহ।

নবম শ্রেণির শিক্ষার্থী হাফিজ আব্দুস সালামের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য দেন জামেয়ার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মো. তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য মো. সেলিম আহমদ এবং সিনিয়র শিক্ষক মো. আব্দুস শাকুর।

এ সময় উপস্থিত ছিলেন বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ এবং ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক জালাল উদ্দিন আহমদসহ আরও অনেকে।

▐ এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা

শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: এমপি এমরান চৌধুরী

শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ধর্মপাশা থেকে ১০০ বস্তা সার পাচার, বারহাট্টায় ট্রলিচালক আটক

হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিনে কানাইঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল

আলেম-ওলামা ও মুসল্লিদের উপস্থিতিতে আলহাজ্ব ফারুক আহমদের স্ত্রীর জানাজা-দাফন সম্পন্ন

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে: সিলেটে রিজভী

সীমান্তে চোরাই পণ্য পরিবহনের বলি কিশোর দিলদার, মামলা দায়ের

কানাইঘাট সীমান্তে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ