সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: এমপি এমরান চৌধুরী শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ ধর্মপাশা থেকে ১০০ বস্তা সার পাচার, বারহাট্টায় ট্রলিচালক আটক হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিনে কানাইঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল আলেম-ওলামা ও মুসল্লিদের উপস্থিতিতে আলহাজ্ব ফারুক আহমদের স্ত্রীর জানাজা-দাফন সম্পন্ন ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে: সিলেটে রিজভী সীমান্তে চোরাই পণ্য পরিবহনের বলি কিশোর দিলদার, মামলা দায়ের কানাইঘাট সীমান্তে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা

আগামী ৫ নভেম্বর দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)। এ উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কমিটির আহ্বায়ক হিল্লোল চাকমা।

সভায় বক্তব্য দেন উপজেলা কমিটির সদস্যসচিব আবুল কাসেম নাইম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সরাফত আলী, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কিবরিয়া মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদুর রহমান তালুকদার, বিএনপি নেতা হুসাইন আহমদ ও সাজল আহমদ, যুবদল নেতা সৈয়দ আলম, মোহাম্মদ আলী চৌধুরী ও শ্যামল চৌধুরী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির ও সাধারণ সম্পাদক মো. নুরুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

সভায় জানানো হয়, ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে দেশের ৬৪টি জেলায় ১০টি ইভেন্টে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আগামী ৫ নভেম্বর বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে সরাসরি সম্প্রচার করা হবে। একই সঙ্গে সেখানে শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ের প্রতিযোগিতারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা

শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: এমপি এমরান চৌধুরী

শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ধর্মপাশা থেকে ১০০ বস্তা সার পাচার, বারহাট্টায় ট্রলিচালক আটক

হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিনে কানাইঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল

আলেম-ওলামা ও মুসল্লিদের উপস্থিতিতে আলহাজ্ব ফারুক আহমদের স্ত্রীর জানাজা-দাফন সম্পন্ন

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে: সিলেটে রিজভী

সীমান্তে চোরাই পণ্য পরিবহনের বলি কিশোর দিলদার, মামলা দায়ের

কানাইঘাট সীমান্তে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ