রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বড়লেখায় মাদকসহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাজা ৩ জনের কমলগঞ্জে ধলাই নদীতে টমটম পড়ে চালক নিখোঁজ হবিগঞ্জে জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড সেই পিএফ ফান্ডের ২ লাখ ২৪ হাজার টাকা ফেরত পেল শ্রমিক পরিবার কারাম উৎসব - নেচে-গেয়ে নিজেদের ভাষা, ঐতিহ্য ও শেকড়ের গল্প বললেন চা শ্রমিক আদিবাসীরা জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ১২ বারকি নৌকা ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা মালয়েশিয়ায় অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু লন্ডন থেকে দেশে ফিরলেন যুবদলের সাবেক নেতা আশিকুর রহমান আশিক জামালগঞ্জে জালাল ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
advertisement
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলা মার্কেটখ্যাত কোতারায়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী।

স্থানীয় সময় আজ রোববার ইমিগ্রেশন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থার পাঁচ শতাধিক কর্মকর্তা এই অভিযান চালান। অভিযানে আড়াই হাজারের বেশি সন্দেহভাজন বিদেশিকে তল্লাশি করা হয়। এর মধ্যে ৪৭২ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ৫৭, ফিলিপাইনের ৯, নেপালের আট, ইন্দোনেশিয়ার সাত, পাকিস্তানের সাত, ভারতের ছয়, চীনের তিন এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক রয়েছেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান, বৈধ অনুমতি ছাড়া কাজ করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামশা ইঞ্জাউ বলেন, সপ্তাহান্তে বিভিন্ন রাজ্য থেকে বিপুলসংখ্যক বিদেশি কুয়ালালামপুরে আসেন। তাঁদের অনেকেরই বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতি রয়েছে। তবে এবারের অভিযানে তল্লাশি চালানো আড়াই হাজারের বেশি বিদেশির মধ্যে ৪৭২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের যথাযথ তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডিটেনশন ডিপোতে নেওয়া হচ্ছে।

সূত্র: নিউ স্ট্রেইট টাইমস

এই সম্পর্কিত আরো

বড়লেখায় মাদকসহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাজা ৩ জনের

কমলগঞ্জে ধলাই নদীতে টমটম পড়ে চালক নিখোঁজ

হবিগঞ্জে জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড

সেই পিএফ ফান্ডের ২ লাখ ২৪ হাজার টাকা ফেরত পেল শ্রমিক পরিবার

কারাম উৎসবনেচে-গেয়ে নিজেদের ভাষা, ঐতিহ্য ও শেকড়ের গল্প বললেন চা শ্রমিক আদিবাসীরা

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ১২ বারকি নৌকা ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ায় অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক

কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

লন্ডন থেকে দেশে ফিরলেন যুবদলের সাবেক নেতা আশিকুর রহমান আশিক

জামালগঞ্জে জালাল ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ