শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

শোকাবহ আগষ্ট: যুক্তরাজ্যে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৫টায় পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়াদ আহমদ সাদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আক্তার হোসেন মিলন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য ও ছাতক উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সানাউল হক প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১শে আগষ্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার উপর ‘বঙ্গবন্ধু এভিনিউ’-তে অনুষ্ঠিত জনসভায় মানব ইতিহাসের এক ভয়াবহতম গ্রেনেড হামলা সংঘটিত হয়। উক্ত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম আইভী রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত হন এবং মাননীয় নেত্রী শেখ হাসিনাসহ অসংখ্য নেতাকর্মী আহত ও জীবনের তরে পঙ্গুত্ব বরণ করেন।

আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরপাকড় ও হয়রানির প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, আমরা লক্ষ্য করছি এই সরকারের ছত্রছায়ায় একটি গোষ্ঠী দেশব্যাপী হত্যা লুটপাট ও আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের বাড়িঘরে হামলা ও অগ্নি সংযোগ করছে। সেই সাথে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলতে ধারাবাহিকভাবে বঙ্গবন্ধু যাদুঘরসহ স্থাপনাগুলো ধ্বংশ করছে। 

ছাত্র পরিচয়ে এসবের নেতৃত্ব দিচ্ছে যারা সকলেই একটি চিহ্নিত রাজনৈতিক দলের সদস্য। সরকার এসব দেখেও না দেখার ভান করছে। আমরা এসব বন্ধে বিশ্বসম্প্রদায়ের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আকিক খান, ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, আলিম উদ্দিন, দপ্তর সম্পাদক সাদেক আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক জুবেদুর রশিদ এবং শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক এম. সালাউদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ১৫ আগস্টের শহীদদের এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এই সম্পর্কিত আরো