সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
অপপ্রচার চালিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না: নাসিম হোসাইন সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছাতকে জাতীয় শিক্ষক দিবস পালন বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন কুলাউড়ায় ভারপ্রাপ্তের ভারে শিক্ষা প্রতিষ্ঠান, ৪ কলেজসহ ১৫ প্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান যুক্তরাজ্যে নৌকায় প্রবেশ করা প্রায় সব নারী ধর্ষণের শিকার হয়েছেন ৭ নভেম্বর ছুটি ঘোষণা, বাড়ল পূজার ছুটিও সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু শেখ হাসিনা ভারতে বসে যেভাবে বিরক্ত করছেন, এমন হলে মোদি ঢাকা আসতেন?: হুমায়ুন কবির
advertisement
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় পল্টন থানা বিএনপির আহ্বায়ক এস এম আব্বাসকে সংবর্ধনা

পল্টন থানা বিএনপির আহ্বায়ক এস এম আব্বাসের মালয়েশিয়া আগমন উপলক্ষে মুন্সিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম, মালয়েশিয়ার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম, মালয়েশিয়ার সভাপতি ও বুকিত বিনতাং বিএনপির সহসভাপতি মো. সেলিম বেপারীর সভাপতিত্বে এবং বুকিত বিনতাং বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহেল রানা আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বুকিত বিনতাং বিএনপির যুগ্ম সম্পাদক লুৎফর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. মোকছিদুল ইসলাম। পরে শুভেচ্ছা বক্তব্য দেন বুকিত বিনতাং বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাকারিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি ডা. এস এম রহমান তনু, সহসাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন (নিপু), সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন এবং বুকিত বিনতাং শাখা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন সেলিম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক বিএম রাসেল রানা, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার সদস্যসচিব হেলাল সিকদার এবং যুবদল মালয়েশিয়ার সাবেক সহসভাপতি তালেব মোল্লা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. জাকারিয়া, ফারহান আহমেদ কারী, মহসিন পাটরী, শামীম সিরাজ, সাজ্জাদ, কাছার, ইমরান, ফারুক, মোবারক, সিরাজ সরকার, হারুন রশিদ হিরা, ফয়ছলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ এস এম আব্বাসকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার মালয়েশিয়া সফরকে স্বাগত জানান।

▐ এই সম্পর্কিত আরো

অপপ্রচার চালিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না: নাসিম হোসাইন

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ছাতকে জাতীয় শিক্ষক দিবস পালন

বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন

কুলাউড়ায় ভারপ্রাপ্তের ভারে শিক্ষা প্রতিষ্ঠান, ৪ কলেজসহ ১৫ প্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান

যুক্তরাজ্যে নৌকায় প্রবেশ করা প্রায় সব নারী ধর্ষণের শিকার হয়েছেন

৭ নভেম্বর ছুটি ঘোষণা, বাড়ল পূজার ছুটিও

সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

শেখ হাসিনা ভারতে বসে যেভাবে বিরক্ত করছেন, এমন হলে মোদি ঢাকা আসতেন?: হুমায়ুন কবির