শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইউরোপের স্বপ্ন, ২০ লাখ টাকার লেনদেন স্ত্রীর মামলায় স্বামী শ্রীঘরে সিলেটে আসছেন পর্তুগিজ রাজকন্যা ফ্রান্সিসকা: চা রপ্তানির সম্ভাবনা দুই মন্ত্রীর উদ্যোগে সিলেটে সড়ক-সেতু উন্নয়নে বড় বরাদ্দ রাজনীতির সংঘাত যতদিন চলবে, ততদিন অধরাই থাকবে গণতন্ত্রের সোনার হরিণ সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দিরাই ছাত্রদলের অবস্থান কর্মসূচি বিয়ানীবাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানাইঘাটে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করলেন জেলা প্রশাসক ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের, শুরু ২১ নভেম্বর সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যের প্রবেশ নিয়ে ভারতের ব্যাখ্যা বিশ্বনাথে সার্বিক উন্নয়নের দাবী জানিয়ে এলাকাবাসী সমন্বয় সভা
advertisement
সিলেট বিভাগ

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দিরাই ছাত্রদলের অবস্থান কর্মসূচি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দিরাই পৌরশহরের থানা রোডে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।

এ সময় উপস্থিত ছিলেন দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সুমন মিয়া, পৌর বিএনপির সদস্য বাবুল সরদার, জিলাল মিয়া চৌধুরী ও আজিম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্যসচিব লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মহি উদ্দিন মিলাদ ও সদস্যসচিব জুনেদ আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু ও সদস্যসচিব তানবির চৌধুরী, দিরাই সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু বলেন, দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করে এসব অপতৎপরতার প্রতিবাদ জানানো হচ্ছে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছেন।

▐ এই সম্পর্কিত আরো

ইউরোপের স্বপ্ন, ২০ লাখ টাকার লেনদেন স্ত্রীর মামলায় স্বামী শ্রীঘরে

সিলেটে আসছেন পর্তুগিজ রাজকন্যা ফ্রান্সিসকা: চা রপ্তানির সম্ভাবনা

দুই মন্ত্রীর উদ্যোগে সিলেটে সড়ক-সেতু উন্নয়নে বড় বরাদ্দ

রাজনীতির সংঘাত যতদিন চলবে, ততদিন অধরাই থাকবে গণতন্ত্রের সোনার হরিণ

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দিরাই ছাত্রদলের অবস্থান কর্মসূচি

বিয়ানীবাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কানাইঘাটে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করলেন জেলা প্রশাসক

৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের, শুরু ২১ নভেম্বর

সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যের প্রবেশ নিয়ে ভারতের ব্যাখ্যা

বিশ্বনাথে সার্বিক উন্নয়নের দাবী জানিয়ে এলাকাবাসী সমন্বয় সভা