শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইউরোপের স্বপ্ন, ২০ লাখ টাকার লেনদেন স্ত্রীর মামলায় স্বামী শ্রীঘরে সিলেটে আসছেন পর্তুগিজ রাজকন্যা ফ্রান্সিসকা: চা রপ্তানির সম্ভাবনা দুই মন্ত্রীর উদ্যোগে সিলেটে সড়ক-সেতু উন্নয়নে বড় বরাদ্দ রাজনীতির সংঘাত যতদিন চলবে, ততদিন অধরাই থাকবে গণতন্ত্রের সোনার হরিণ সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দিরাই ছাত্রদলের অবস্থান কর্মসূচি বিয়ানীবাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানাইঘাটে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করলেন জেলা প্রশাসক ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের, শুরু ২১ নভেম্বর সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যের প্রবেশ নিয়ে ভারতের ব্যাখ্যা বিশ্বনাথে সার্বিক উন্নয়নের দাবী জানিয়ে এলাকাবাসী সমন্বয় সভা
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করলেন জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন কানাইঘাট উপজেলা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি কানাইঘাটে পৌঁছে উপজেলা পরিষদ পরিদর্শন করেন।

এ সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার ৯টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে বিভিন্ন ধরনের মেডিকেল সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক। বিতরণ করা সামগ্রীর মধ্যে রয়েছে স্টেথোস্কোপ, রক্তচাপ মাপার যন্ত্র ও রক্তে শর্করা পরিমাপের মেশিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, ইউনিয়ন পর্যায়ে মানুষের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোতে এসব মেডিকেল সামগ্রী পৌঁছে দিচ্ছে। তিনি এসব কেন্দ্রে কর্মরত চিকিৎসক ও মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবাকর্মীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষকে সেবা দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. স্বপ্নিল সৌরভ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, সমাজসেবা কর্মকর্তা মো. জিলানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী রাজু সেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়া উপজেলার ৩ নম্বর দিঘীরপাড় ইউনিয়নের সাতবাঁক হাফিজিয়া মাদ্রাসার কবরস্থানে শায়িত ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গণে শহীদ কর্নেল মাহবুবুর রহমান বীর উত্তমের কবর জিয়ারত করেন।

▐ এই সম্পর্কিত আরো

ইউরোপের স্বপ্ন, ২০ লাখ টাকার লেনদেন স্ত্রীর মামলায় স্বামী শ্রীঘরে

সিলেটে আসছেন পর্তুগিজ রাজকন্যা ফ্রান্সিসকা: চা রপ্তানির সম্ভাবনা

দুই মন্ত্রীর উদ্যোগে সিলেটে সড়ক-সেতু উন্নয়নে বড় বরাদ্দ

রাজনীতির সংঘাত যতদিন চলবে, ততদিন অধরাই থাকবে গণতন্ত্রের সোনার হরিণ

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দিরাই ছাত্রদলের অবস্থান কর্মসূচি

বিয়ানীবাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কানাইঘাটে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করলেন জেলা প্রশাসক

৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের, শুরু ২১ নভেম্বর

সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যের প্রবেশ নিয়ে ভারতের ব্যাখ্যা

বিশ্বনাথে সার্বিক উন্নয়নের দাবী জানিয়ে এলাকাবাসী সমন্বয় সভা