রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
৩ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেফতার ৩ সম্মিলিত উদ্যোগ ও সুশাসনের মাধ্যমেই স্বনির্ভর সমাজ গঠন সম্ভব: বিভাগীয় কমিশনার সিডনিতে বিএনপির সভায় জাতীয় ঐক্যের ডাক ছাতকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন ধর্মপাশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জগন্নাথপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ছাতকে ৯০ পিস ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেপ্তার, সিএনজি জব্দ কোম্পানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে প্রেসক্লাবের তিন দিনব্যাপী লিফলেট বিতরণ কুলাউড়ায় বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট উদ্ধার, টহল দলের ওপর চোরাকারবারিদের হামলা ও ফাঁকা গুলি
advertisement
আন্তর্জাতিক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

জেদ্দা থেকে বাংলাদেশের কনসাল জেনারেল সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, জেদ্দা থেকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিজানে সড়ক দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ কনস্যুলেট থেকে স্থানীয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বাংলাদেশিরা মদিনা থেকে একটি গাড়িতে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজন মারা যান। নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান জানান, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে এবং কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশু।

সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।

▐ এই সম্পর্কিত আরো

৩ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেফতার ৩

সম্মিলিত উদ্যোগ ও সুশাসনের মাধ্যমেই স্বনির্ভর সমাজ গঠন সম্ভব: বিভাগীয় কমিশনার

সিডনিতে বিএনপির সভায় জাতীয় ঐক্যের ডাক

ছাতকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন

ধর্মপাশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

জগন্নাথপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছাতকে ৯০ পিস ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেপ্তার, সিএনজি জব্দ

কোম্পানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে প্রেসক্লাবের তিন দিনব্যাপী লিফলেট বিতরণ

কুলাউড়ায় বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট উদ্ধার, টহল দলের ওপর চোরাকারবারিদের হামলা ও ফাঁকা গুলি