রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
৩ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেফতার ৩ সম্মিলিত উদ্যোগ ও সুশাসনের মাধ্যমেই স্বনির্ভর সমাজ গঠন সম্ভব: বিভাগীয় কমিশনার সিডনিতে বিএনপির সভায় জাতীয় ঐক্যের ডাক ছাতকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন ধর্মপাশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জগন্নাথপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ছাতকে ৯০ পিস ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেপ্তার, সিএনজি জব্দ কোম্পানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে প্রেসক্লাবের তিন দিনব্যাপী লিফলেট বিতরণ কুলাউড়ায় বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট উদ্ধার, টহল দলের ওপর চোরাকারবারিদের হামলা ও ফাঁকা গুলি
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট উদ্ধার, টহল দলের ওপর চোরাকারবারিদের হামলা ও ফাঁকা গুলি

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দলের ওপর অতর্কিত হামলা চালিয়েছে সংঘবদ্ধ চোরাকারবারিরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিজেদের আত্মরক্ষার্থে বিজিবি ১ রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়।

৭ নভেম্বর রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে কুলাউড়া উপজেলার দত্তগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সাইমের ঘাট নামক স্থানে (সীমান্ত পিলার ১৮৫১/১৩-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারি দল অতর্কিতভাবে বিজিবি টহল দলের ওপর হামলা চালায়। পরে বিজিবি সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ১ রাউন্ড সতর্কতামূলক ফায়ার করেন, যার ফলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

এর পর বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১,৭২৫ প্যাকেট ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করেন, যার আনুমানিক সিজার মূল্য ৩,৪৫,০০০ টাকা। উদ্ধারকৃত সিগারেটের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি, হামলায় জড়িত ও পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টকারীদের দমনে ভবিষ্যতেও বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

৩ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেফতার ৩

সম্মিলিত উদ্যোগ ও সুশাসনের মাধ্যমেই স্বনির্ভর সমাজ গঠন সম্ভব: বিভাগীয় কমিশনার

সিডনিতে বিএনপির সভায় জাতীয় ঐক্যের ডাক

ছাতকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন

ধর্মপাশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

জগন্নাথপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছাতকে ৯০ পিস ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেপ্তার, সিএনজি জব্দ

কোম্পানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে প্রেসক্লাবের তিন দিনব্যাপী লিফলেট বিতরণ

কুলাউড়ায় বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট উদ্ধার, টহল দলের ওপর চোরাকারবারিদের হামলা ও ফাঁকা গুলি