রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় শফিউল বারী বাবুর শাহাদাতবার্ষিকীতে দোয়া ও আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী এবং জুলাই যুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের রূহের মাগফিরাত কামনায় মালয়েশিয়ায় মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মালয়েশিয়ার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন জাসাস মালয়েশিয়ার যুগ্ম আহ্বায়ক আবুজার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাসাসের যুগ্ম আহ্বায়ক ও বিএনপির বুকিত বিনতাং শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া।

জাসাস মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মালয়েশিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ ও দাতু আব্দুল জলিল লিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, বুকিত বিনতাং বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা আজাদ, মালয়েশিয়া যুবদলের সহসভাপতি শেখ সেলিম, সাংগঠনিক সম্পাদক বি এম রাসেল রানা ও সহসাংগঠনিক সম্পাদক বাবু সরকার।

এ ছাড়া জাসাস মালয়েশিয়ার যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ, রাশেদ ইসলাম, মোমো, বাদশা, রিয়াজুল ইসলাম, শাহজাহান আহমেদ, আরিফ জন, পুলট কুমার, সজল, রিয়াজ, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রিয়াদ হোসেন, ছাত্রদল নেতা আদিব আনজুম এবং মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য পলাশসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুম শফিউল বারী বাবু এবং জুলাই যুদ্ধে আত্মত্যাগকারী সব শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি