শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইউরোপের স্বপ্ন, ২০ লাখ টাকার লেনদেন স্ত্রীর মামলায় স্বামী শ্রীঘরে সিলেটে আসছেন পর্তুগিজ রাজকন্যা ফ্রান্সিসকা: চা রপ্তানির সম্ভাবনা দুই মন্ত্রীর উদ্যোগে সিলেটে সড়ক-সেতু উন্নয়নে বড় বরাদ্দ রাজনীতির সংঘাত যতদিন চলবে, ততদিন অধরাই থাকবে গণতন্ত্রের সোনার হরিণ সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দিরাই ছাত্রদলের অবস্থান কর্মসূচি বিয়ানীবাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানাইঘাটে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করলেন জেলা প্রশাসক ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের, শুরু ২১ নভেম্বর সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যের প্রবেশ নিয়ে ভারতের ব্যাখ্যা বিশ্বনাথে সার্বিক উন্নয়নের দাবী জানিয়ে এলাকাবাসী সমন্বয় সভা
advertisement
আন্তর্জাতিক

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

ইউরোপজুড়ে ভয়াবহ দাবানলের মধ্যে গ্রিসে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় দুটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। একই সময়ে ফ্রান্সে বড় ধরনের দাবানলের গতিপথ পরিবর্তন হয়েছে এবং গ্রিসের পর্যটন দ্বীপ কেফালোনিয়াতেও নতুন করে আগুন ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার (৩ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। গ্রিসের ফায়ার সার্ভিস জানিয়েছে, রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় অ্যাটিকা অঞ্চলের সাথা (Psatha) এলাকায় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় একটি হেলিকপ্টারে থাকা গ্রিস ও ডেনমার্কের দুই নাগরিক নিহত হন। অন্য হেলিকপ্টারের গ্রিক ও ব্রিটিশ দুই ক্রু সদস্য অক্ষত অবস্থায় বেঁচে যান। সংঘর্ষের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিচ দিয়ে উড়ে যাওয়া একটি হেলিকপ্টারের প্রধান রোটর ওপরে থাকা আরেকটি হেলিকপ্টারের নিচের অংশে আঘাত করে। এতে নিচের হেলিকপ্টারটি আগুন ধরে বিধ্বস্ত হয়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

গ্রিসে সম্প্রতি বোয়োশিয়া (Boeotia) অঞ্চল থেকে শুরু হওয়া আগুন পরে অ্যাটিকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যম ই-কাথিমেরিনি জানিয়েছে, বেসরকারি বিদ্যুৎ সঞ্চালন লাইনে বাতাসের কারণে সৃষ্ট স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় অবহেলার অভিযোগে দুই গ্রিক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও একজনকে খোঁজা হচ্ছে।

এদিকে এথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে করিন্থ উপসাগরসংলগ্ন পোর্তো জারমেনো এলাকায় বাতাসের গতি কিছুটা কমলেও আগুন পাহাড় পেরিয়ে ভেনিজা এলাকায় পৌঁছে যায়। সেখানে একটি সামরিক ফায়ারিং রেঞ্জে আগুন লাগায় অবিস্ফোরিত গোলাবারুদেও আগুন ধরে যায়। প্রায় ৩০ হাজার জনসংখ্যার উপকূলীয় শহর মেগারার দিকে আগুনের বিস্তার ঠেকাতে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন।

সূত্র: রয়টার্স

▐ এই সম্পর্কিত আরো

ইউরোপের স্বপ্ন, ২০ লাখ টাকার লেনদেন স্ত্রীর মামলায় স্বামী শ্রীঘরে

সিলেটে আসছেন পর্তুগিজ রাজকন্যা ফ্রান্সিসকা: চা রপ্তানির সম্ভাবনা

দুই মন্ত্রীর উদ্যোগে সিলেটে সড়ক-সেতু উন্নয়নে বড় বরাদ্দ

রাজনীতির সংঘাত যতদিন চলবে, ততদিন অধরাই থাকবে গণতন্ত্রের সোনার হরিণ

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দিরাই ছাত্রদলের অবস্থান কর্মসূচি

বিয়ানীবাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কানাইঘাটে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করলেন জেলা প্রশাসক

৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের, শুরু ২১ নভেম্বর

সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যের প্রবেশ নিয়ে ভারতের ব্যাখ্যা

বিশ্বনাথে সার্বিক উন্নয়নের দাবী জানিয়ে এলাকাবাসী সমন্বয় সভা