মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে প্রশাসনের সভা জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল শান্তিগঞ্জে এডিস মশা নিধনে জয়কলস ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান ছাতকে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬ সিলেট-মৌলভীবাজারসহ একযোগে প্রত্যাহার ৬৮ এসিল্যান্ড কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী
advertisement
আন্তর্জাতিক

মালয়েশিয়া বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মালয়েশিয়া শাখা বিএনপি। কুয়ালালামপুরের চৌকিটের হোটেল এসটোর হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়া বিএনপির সহসভাপতি আব্দুল জলিল লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।

দলের সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম রতনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইসহাক হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক ওয়াহিদুল্লাহ জাহিদ, সহসভাপতি সাখাওয়াত হোসেন, সহসভাপতি বজলুল করিম সোহরাব, যুবদলের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন,  স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, পিএইচডি স্কলার অধ্যাপক শফিউর রহমান।

এছাড়া শাখা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বুকিত বিনতাং শাখা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক সোহেল রানা আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, পুডু শাখার সভাপতি মো. মানিক, কোটারায়া শাখার সভাপতি মাসুদ রানা, মালয়েশিয়া বিএনপির ক্রীড়া সম্পাদক মো. আরিফ হোসেন, চৌকিট বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, যুবদলের সহসভাপতি শেখ সেলিম ও মো. নাজমুল হাসান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান, জাসাস নেতা ইমতিয়াজ, যুবনেতা বাবু সরকার এবং মাঝি মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শাহীন আহমদ, সামাদ, গিয়াস আহমেদ, আদনান আহমদ, মোস্তাক আহমদ, হাসান, রিপন, ফারুক, মহসিন, ইমরান, সাজ্জাদ ও তুষার খানসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সভার শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে প্রশাসনের সভা

জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

শান্তিগঞ্জে এডিস মশা নিধনে জয়কলস ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান

ছাতকে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬

সিলেট-মৌলভীবাজারসহ একযোগে প্রত্যাহার ৬৮ এসিল্যান্ড

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী