সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
আলেম-ওলামা ও মুসল্লিদের উপস্থিতিতে আলহাজ্ব ফারুক আহমদের স্ত্রীর জানাজা-দাফন সম্পন্ন ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে: সিলেটে রিজভী সীমান্তে চোরাই পণ্য পরিবহনের বলি কিশোর দিলদার, মামলা দায়ের কানাইঘাট সীমান্তে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ জামালগঞ্জে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা জামালগঞ্জে বোরো মৌসুমে সার সরবরাহ ও বিতরণ নিশ্চিত করতে মনিটরিং সভা সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি বিএনপির সিলেটে সাংবাদিকদের ওপর হামলা, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও শাস্তির দাবি তাহিরপুর-মধ্যনগর সড়কে ভোগান্তি, পাঠাবুকা ব্রিজে বিকল্প রাস্তা নির্মাণের উদ্যোগ
advertisement
সারাদেশ

টিকা আমদানি ইস্যুতে দায়ের মামলায় আদালতের না, হাইকোর্টে যাবেন বাদী

হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জসিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এই মামলা আবেদন করেন। শুনানিতে বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন এবং পরে আবেদনটি খারিজ করে দেন।

বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে—আসামিরা সরকারি দায়িত্বে ছিলেন এবং মামলায় উত্থাপিত ধারাগুলো তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এ কারণেই আবেদনটি গ্রহণযোগ্য হয়নি। তবে বাদীপক্ষ এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

বাদী সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল দাবি করেন, এটি কোনো ব্যক্তিগত অভিযোগ নয়; বরং দেশের বিভিন্ন অঞ্চলে হামে আক্রান্ত হয়ে বহু শিশুর মৃত্যুর প্রেক্ষাপটে জনস্বার্থে এই মামলা করা হয়েছে। তাঁর মতে, দায়িত্বে অবহেলার কারণে সৃষ্ট এই পরিস্থিতির বিচার হওয়া উচিত।

মামলায় সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালকসহ মোট পাঁচজনকে আসামি করা হয়।

অভিযোগপত্রে দাবি করা হয়, টিকা সরবরাহ ব্যবস্থায় পরিবর্তন ও সময়মতো টিকা সংগ্রহে ব্যর্থতার কারণে দেশে সংকট তৈরি হয়। এতে হামের বিস্তার বেড়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটে।

এছাড়া ইউনিসেফের সতর্কবার্তা উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। সেখানে দাবি করা হয়, নির্দিষ্ট সময়ে দেশে বিপুলসংখ্যক শিশু হামে আক্রান্ত হয় এবং শত শত মৃত্যুর ঘটনা ঘটে।

আবেদনে আরও বলা হয়, পরিস্থিতি ছিল একটি বড় জনস্বাস্থ্য সংকট, যার জন্য দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

আলেম-ওলামা ও মুসল্লিদের উপস্থিতিতে আলহাজ্ব ফারুক আহমদের স্ত্রীর জানাজা-দাফন সম্পন্ন

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে: সিলেটে রিজভী

সীমান্তে চোরাই পণ্য পরিবহনের বলি কিশোর দিলদার, মামলা দায়ের

কানাইঘাট সীমান্তে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

জামালগঞ্জে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

জামালগঞ্জে বোরো মৌসুমে সার সরবরাহ ও বিতরণ নিশ্চিত করতে মনিটরিং সভা

সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি বিএনপির

সিলেটে সাংবাদিকদের ওপর হামলা, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও শাস্তির দাবি

তাহিরপুর-মধ্যনগর সড়কে ভোগান্তি, পাঠাবুকা ব্রিজে বিকল্প রাস্তা নির্মাণের উদ্যোগ