শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখতসহ ৫ নেতাকর্মী রিমান্ডে

সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদের বখতসহ পাঁচ নেতাকর্মীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে তাঁদের হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক নির্জন কুমার মিত্র তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

নাদের বখত ছাড়া অন্যরা হলেন জেলা আওয়ামী লীগের সদস্য শাহারুল আলম আফজাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু, জেলা ছাত্রলীগের সদস্য জাহিদুল ইসলাম ওরফে মছিবুর। রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মনিষ কান্তি দে।
সুনামগঞ্জ পৌর শহরে গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি তাঁরা। মামলায় গত ২৯ ডিসেম্বর আদালতে হাজির হয়ে তাঁরা জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিন আসামিদের এজলাসকক্ষ থেকে বের করে কারাগারে নেওয়ার সময় আদালতের বারান্দায় ‘জয় বাংলা’ স্লোগান দেন কর্মী সমর্থক ও কয়েক আসামি। বিষয়টি তাৎক্ষণিক আদালতের নজরে আনেন বিএনপির আইনজীবীরা। এতে আদালতের স্বাভাবিক কার্যক্রম ও শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে বলে দাবি করেন আইনজীবীরা।

সুনামগঞ্জ শহরে ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদের ভাই জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জের দুজন সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯৯ জনকে আসামি করা হয়। অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জন।

এই সম্পর্কিত আরো

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু