বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭ শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ঘুষকাণ্ড: অভিযোগ অস্বীকার, কারাগারে বাংলাদেশি আওলাদ
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে নৌপথে অভিযান : ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জের সুরমা নদীতে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ চোরাচালানের বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। 


মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরবেলা শহরের সাহেববাড়ীঘাট এলাকায় সুরমা নদীতে একটি বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, সুনামগঞ্জের সীমান্তবর্তী চলতি নদী পেরিয়ে সুরমা নদী দিয়ে চোরাচালানের পণ্য নিয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলার যাওয়ার খবর পেয়ে বিজিবি ও টাস্কফোর্সের সদস্যরা বিভিন্ন নৌযানে তল্লাশি করে। একপর্যায়ে একটি যাত্রীবাহী ছোট ট্রলারের পাটাতনের নিচে লুকিয়ে রাখা ভারতীয় আমলা তেল, পন্ডস সাবান, ফেসিয়াল,ওয়াশ ক্রিম, বিস্কুট,গায়ের রঙ ফর্সা করার ক্রিমসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রীর বস্তা পাটাতনের নিচ থেকে জব্দ করা হয়। এসব পণ্যের বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলাম ও সাতজন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।

বিজিবি'র সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সুরমা নদী থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করা হয়। আটককৃত পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান

ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স

ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী

হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ

নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির

৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ঘুষকাণ্ড: অভিযোগ অস্বীকার, কারাগারে বাংলাদেশি আওলাদ