সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
মালয়েশিয়ায় বাংলাদেশের পর্যটন প্রচারে কুয়ালালামপুরে বিশেষ আয়োজন ৪৫তম বিসিএসে সহকারী কমিশনার হলেন বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক ফাহিমা প্রেসক্লাব কুলাউড়া বিলুপ্ত করার অধিকার কারও নেই বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন, অভিযোগ গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির - স্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই উন্নয়ন বরাদ্দ লোপাট: শাল্লার চার ইউপিতে হরিলুট
advertisement
সিলেট বিভাগ

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাচালান পণ্যসহ ২ জন আটক

সিলেটে প্রায় কোটি টাকার চোরাচালান পণ্যসহ দুজনকে আটক করেছে বিজিবি। আজ রোববার সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালামালসহ তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি এলাকার মো. আবুল হোসেন (২৭) ও হবিগঞ্জের নবীগঞ্জের বিলপারের মো. মনছুর চৌধুরী (২৩)।


আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি বলেন, আটক চোরাচালানি মালামালগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আটক দুজনকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রোববার সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, শুঁটকি, বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম, কমলা, গরু, ফেনসিডিল উদ্ধার করা হয়। তাছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, মাছ, চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা এবং বিছানাকান্দি থেকে পাঁচ বোতল বিয়ারসহ দুজনকে আটক করে। জব্দ মালামালের বাজার মূল্য প্রায় সাড়ে ৯৭ লাখ টাকা।

▐ এই সম্পর্কিত আরো

মালয়েশিয়ায় বাংলাদেশের পর্যটন প্রচারে কুয়ালালামপুরে বিশেষ আয়োজন

৪৫তম বিসিএসে সহকারী কমিশনার হলেন বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক ফাহিমা

প্রেসক্লাব কুলাউড়া বিলুপ্ত করার অধিকার কারও নেই

বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন, অভিযোগ

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরস্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন

ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

উন্নয়ন বরাদ্দ লোপাট: শাল্লার চার ইউপিতে হরিলুট