স্পেনে জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জিয়া মঞ্চের ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্পেনপ্রবাসী সাবেক ছাত্রনেতা আজমল আলীকে সভাপতি, হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক এবং মনোয়ার হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবালের নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন, সহসভাপতি কয়েস চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু ও লিটন আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ ও গোলাম মরতুজা কলিন, কোষাধ্যক্ষ সফি আলম এবং দপ্তর সম্পাদক হাবিবুর রহমান জয়।
নতুন কমিটির নেতারা স্পেনে জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।