শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ জাসদ কার্যালয়ে পুলিশি অভিযান, শতাধিক নেতাকর্মী আটক
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে তারাবিহ নামাজে জুতো নিয়ে লুকোচুরির জের ধরে হামলা, আহত ৩

বিয়ানীবাজারে মসজিদের তারাবিহ নামাজে জুতো নিয়ে লুকোচুরির জের ধরে বাগবিতণ্ডা, মারামারি এমনকি প্রতিবেশির বসতঘরে সশস্ত্র হামলার করে ভাংচুর করা হয়েছে।

এ ঘটনায় এক মহিলাসহ আহত হয়েছেন ৩জন। বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পূর্বতাজপুর এলাকায় মসজিদ থেকে জুতা চুরির অভিযোগের এসব ঘটনা ঘটে।

পূর্বতাজপুর গ্রামের জামে মসজিদে নামাজ পড়তে গেলে গত তিন বছর থেকে যুবক সাইদুর রহমানের জুতা প্রায়ই চুরি যায়। এবারের রমজানের একই ঘটার পুনরাভিত্তি ঘটলে সাইদুর রহমান মসজিদের যাওয়া বন্ধ করে দেন। প্রতিবেশি এক মুরব্বি তাকে মসজিদে যাওয়ার জন্য অনুরোধ করলে গত বুধবার থেকে মসজিদে যাচ্ছেন তিনি। শুক্রবার তারাবিহ নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে সাইদুর দেখেন তার জুতা যথাস্থানে নেই। এ নিয়ে তিনি উচ্চবাচ্য করলে বাগবিতণ্ডা ঘটে।

জুতা লুকোচুরির ঘটনায় বাগবিতণ্ডা ও মারামারির পর প্রতিবেশির হামলায় সাইদুর রহমানের বসত ঘরে ক্ষতিগ্রস্থ হয় এবং তার মাতা হামলায় আহত হন। এ সময় অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি দেশে আসা প্রবাসী জবারুন নেছা তার ঘর লুটপাটের অভিযোগ করেন।

প্রতিবেশিরা সাইদুর রহমান ও তার পরিবারের অভিযোগ অস্বীকার করে বলেন, মিথ্যা অপবাদ দিয়ে সাইদুর রহমান তরুণ ফাহাদ হোসেনকে মসজিদে থেকে বাড়ি ফেরার পথে মারধর করে তাকে আহত করেছে। এসব ঘটনা ধামাচাপা দিতে অপপ্রচার করছে সাইদুরের পরিবার।

তুচ্চ বিষয়ে দুই প্রতিবেশিদের মধ্যে মারামারি ও হামলার ঘটনায় বিয়ানীবাজার থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী

সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২

জাসদ কার্যালয়ে পুলিশি অভিযান, শতাধিক নেতাকর্মী আটক