শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
আর্জেন্টাইনরা ‘গাধার মাংসের মূল্যায়ন করতে জানে না’, আক্ষেপ সিনেটরের নিজের মাথায় রাইফেল ঠেকিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা সিলেটের বিভিন্ন এলাকায় রোববার বিদ্যুৎ থাকবে না অস্ট্রেলিয়ায় মসজিদ প্রকল্পে বাংলাদেশিদের রেকর্ড অনুদান খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের সমস্যা সমাধানে জরুরি সভা অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ: এমপি কয়ছর আহমদ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন দিরাইয়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু কুলাউড়ায় আদর্শ পাঠাগারের বইপড়া উৎসব অনুষ্ঠিত জামালগঞ্জে বজ্রপাতে নিহত ১, আশঙ্কাজনক ১; দুই গাভীরও মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় আদর্শ পাঠাগারের বইপড়া উৎসব অনুষ্ঠিত

মৌলভীবাজারের কুলাউড়া-এ আদর্শ পাঠাগারের আয়োজনে ‘আদর্শ পাঠাগার বইপড়া উৎসব-২০২৬’ উপলক্ষে দুই শতাধিক পাঠকের মধ্যে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বইপড়া উৎসবের সঞ্চালক ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. খালিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। তিনি জ্ঞান, মূল্যবোধ ও বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনে বই পড়ার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কুলাউড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. খুরশিদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. এমদাদুল ইসলাম ভুট্টো এবং বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক।

এছাড়া শিক্ষক ও লেখক এম.এস. আলী, তানভীর মাহতাব ফাহিম, রূপালী ব্যাংকের ব্যবস্থাপক ইকবাল হোসেন ও তামান্না আক্তার তান্নিসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা আদর্শ পাঠাগারের এ উদ্যোগের প্রশংসা করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. খালিক উদ্দিন জানান, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ২০১৯ সালে তিনি পাঠাগারটি প্রতিষ্ঠা করেন। এ পর্যন্ত ১০টি বইপড়া উৎসবের মাধ্যমে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী ও পাঠককে বই পড়ার সঙ্গে যুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক আগ্রহী শিক্ষার্থীকে এবার অংশ নিতে দেওয়া সম্ভব হয়নি। এখন পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি সহযোগিতা পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, এই বইপড়া উৎসবে অংশগ্রহণকারীদের নির্ধারিত বই দেওয়া হয় এবং ২০ দিনের প্রস্তুতি শেষে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। সেরা পাঠকদের নগদ অর্থ, বই ও শিক্ষা উপকরণ দিয়ে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সকল অংশগ্রহণকারীকে দুটি করে বই উপহার দেওয়া হয়।

এই সম্পর্কিত আরো

আর্জেন্টাইনরা ‘গাধার মাংসের মূল্যায়ন করতে জানে না’, আক্ষেপ সিনেটরের

নিজের মাথায় রাইফেল ঠেকিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

সিলেটের বিভিন্ন এলাকায় রোববার বিদ্যুৎ থাকবে না

অস্ট্রেলিয়ায় মসজিদ প্রকল্পে বাংলাদেশিদের রেকর্ড অনুদান

খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের সমস্যা সমাধানে জরুরি সভা অনুষ্ঠিত

হাওরের ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ: এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিরাইয়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুলাউড়ায় আদর্শ পাঠাগারের বইপড়া উৎসব অনুষ্ঠিত

জামালগঞ্জে বজ্রপাতে নিহত ১, আশঙ্কাজনক ১; দুই গাভীরও মৃত্যু