শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
আর্জেন্টাইনরা ‘গাধার মাংসের মূল্যায়ন করতে জানে না’, আক্ষেপ সিনেটরের নিজের মাথায় রাইফেল ঠেকিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা সিলেটের বিভিন্ন এলাকায় রোববার বিদ্যুৎ থাকবে না অস্ট্রেলিয়ায় মসজিদ প্রকল্পে বাংলাদেশিদের রেকর্ড অনুদান খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের সমস্যা সমাধানে জরুরি সভা অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ: এমপি কয়ছর আহমদ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন দিরাইয়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু কুলাউড়ায় আদর্শ পাঠাগারের বইপড়া উৎসব অনুষ্ঠিত জামালগঞ্জে বজ্রপাতে নিহত ১, আশঙ্কাজনক ১; দুই গাভীরও মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে পুলিশের পৃথক চার অভিযানে মাদক উদ্ধার, গ্রেপ্তার ২

সিলেটের জৈন্তাপুরে মডেল থানা পুলিশের পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও কয়েকজন আসামি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল (শুক্রবার) বিকেল ৫টা ৫ মিনিটে জৈন্তাপুর সদর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম গৌরীশংকর এলাকা থেকে শাকিল মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা এবং বর্তমানে জৈন্তাপুরের আসামপাড়া আশ্রয়ন প্রকল্পে বসবাস করছিলেন। এ সময় তার দেহ তল্লাশি করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪০ হাজার ৮০০ টাকা। পুলিশ জানায়, শাকিল এলাকায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী এবং এর আগেও একাধিকবার আটক হয়েছেন।

এর আগে একই দিন দুপুর ১২টা ৫ মিনিটে আলুবাগান (দাউদাটিলা) এলাকার একটি পরিত্যক্ত ক্রাশার মিলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনিত্য নম (৩৪) নামে এক ব্যক্তি পালিয়ে যান। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া দুটি ব্যাগ তল্লাশি করে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ১১ বোতল রয়্যাল গ্রিন ডিলাক্স ব্লেন্ডেড হুইস্কি এবং ১২ বোতল এসি ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি ছিল। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৩৪ হাজার ৫০০ টাকা।

একই দিন রাত ১০টা ৩৫ মিনিটে ৪ নম্বর বাংলা বাজার কেন্দ্রীয় নতুন ব্রিজ এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।


অপরদিকে, একই রাত আনুমানিক ৩টার দিকে পৃথক আরেকটি অভিযানে ৪ মাসের সাজাপ্রাপ্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি  জৈন্তাপুর উপজেলার আগফৌদ গ্রামের হকের কন্যা মোছা: সাবিনা বেগম।

পুলিশ জানায়, আদালতের রায়ে তার বিরুদ্ধে ৪ মাসের সাজা পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক শাকিল মিয়াকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

এই সম্পর্কিত আরো

আর্জেন্টাইনরা ‘গাধার মাংসের মূল্যায়ন করতে জানে না’, আক্ষেপ সিনেটরের

নিজের মাথায় রাইফেল ঠেকিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

সিলেটের বিভিন্ন এলাকায় রোববার বিদ্যুৎ থাকবে না

অস্ট্রেলিয়ায় মসজিদ প্রকল্পে বাংলাদেশিদের রেকর্ড অনুদান

খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের সমস্যা সমাধানে জরুরি সভা অনুষ্ঠিত

হাওরের ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ: এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিরাইয়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুলাউড়ায় আদর্শ পাঠাগারের বইপড়া উৎসব অনুষ্ঠিত

জামালগঞ্জে বজ্রপাতে নিহত ১, আশঙ্কাজনক ১; দুই গাভীরও মৃত্যু