গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এবং বিএনপি সরকারের বিরুদ্ধে সেই রায় অমান্যের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচির শুরুতে জামালগঞ্জ বাজার থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে সাচনা বাজারে গিয়ে শেষ হয়। এ সময় পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সভাপতি মো. হাবিবুর রহমান, নায়েবে আমির মো. ফখরুল আলম চৌধুরী এবং সহকারি সেক্রেটারি আব্দুল মুহিদ।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি মো. হাবিবুর রহমান, ভীমখালি ইউনিয়নের সভাপতি মো. সাইফ-উজ্জল, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সভাপতি মাওলানা নুরুল হক এবং ফেনারবাক ইউনিয়নের সভাপতি মাওলানা মোশাহিন-সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান এবং এ দাবিতে চলমান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।