মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বানিয়াচংয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

বানিয়াচং সদরের দক্ষিণ-পূর্ব ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে সাদিয়া আক্তার(৬) ও জুবায়েল মিয়া (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (৮ এপ্রিল) ৩টার দিকে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই বোন মারা যান।নিহত দুই শিশু ৩নং দক্ষিন-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লা পাড়ার মো: লিটন মিয়ার শিশু সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, এসময় বাচ্ছারা বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলা করছিলো। অসাবধানতাবশত এক পর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। পানিতে হাবুডাবু করতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শিশুদের মৃত ঘোষণা করেন। 

বানিয়াচং থানা অফিসার ইনচার্জ শরীফ আহমেদ গনমাধ্যম কে জানান, মাইজের মহল্লায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো