শনিবার, ০১ আগস্ট ২০২৬
শনিবার, ০১ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল জগন্নাথপুরে জমকালো আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বিশ্বনাথে হুমায়ূন কবিরের উদ্যোগে মসজিদে নলকূপ স্থাপন তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক
advertisement
সিলেট বিভাগ

ড. মাহফুজুর রব’র অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি হয়েছে

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্যানতত্ত¡ বিভাগের সহযোগী প্রফেসর ড. মো. মাহফুজুর রবের অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় ও প্রফেসর ড. মো. এমদাদুল হকের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, দপ্তর প্রধান, কর্মকর্তা ও কর্মচারীরা। 

সভার শুরুতেই কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সিকৃবির কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. হারুন-অর-রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম মরহুমের স্মৃতিচারণ করে বলেন, তিনি সদালাপী, হাস্যোজ্জ্বল, বিনয়ী পরোপকারী ভাল মানুষ ছিলেন। পাশাপাশি শিক্ষক হিসেবে তিনি ছিলেন অমায়িক। শিক্ষকতা ছাড়াও তিনি একজন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্যদের ও বিশ্ববিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি হয়েছে।

এসময় তিনি মরহুম সহযোগী প্রফেসর ড. মাহফুজুর রবের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এই সম্পর্কিত আরো

কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে জমকালো আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিশ্বনাথে হুমায়ূন কবিরের উদ্যোগে মসজিদে নলকূপ স্থাপন

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক