শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন! ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ কারবারী আটক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় নগদ টাকা, দেশীয় ছুরি, অ্যান্ড্রয়েড ও বাটন মোবাইল ফোনসহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।


সোমবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে (৩৮) গ্রেফতার করে সেনাবাহিনী।


গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম (৩৮) উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।


সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং সেনাবাহিনী ক্যাম্পের আওতাধীন এলাকা নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের (৩৮) বাড়িতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিকুর রহমানের নেতৃত্বে একদল সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।

অভিযানে জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা, নগদ ৪৫ হাজার ৭৫৫ টাকা, ৫টি ছুরি, ৫ টাকার সৌদি রিয়ালের ১টি নোট, ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৫টি বাটন মোবাইল ফোন, ১৮টি গ্যাসলাইট, ৩৫ পিস ফুয়েল পেপার জব্দ করা হয়। পরে  মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


বানিয়াচং সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন আশিকুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ

ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন!

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা