শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন! ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা
advertisement
সিলেট বিভাগ

দাবি আদায়ে আল্টিমেটাম

সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির হুঁশিয়ারি

৮ দফা দাবি আদায় না হলে আগামী ২ ফেব্রুয়ারি থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

দাবি আদায়ের লক্ষ্যে সোমবার (২০জানুয়ারি) দুপুর ৩টায় নগরীর হুমায়ুন রশিদ চত্বরে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শ্রমিক সমাবেশে এই হুঁশিয়ার দেন নেতৃবৃন্দ।


সমাবেশে পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের পাশাপাশি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন উপ-কমিটির কয়েক হাজার শ্রমিক অংশ নেন।

জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি দিলু মিয়ার সভাপতিত্বে পরিষদের ১ম যুগ্ম সম্পাদক ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, ফেডারেশনের সিলেট বিভাগীয় সভাপতি হাজী ময়নুল ইসলাম।


শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় আইন সম্পাদক ও জেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো.জাকারিয়া।

জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস শহিদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি আব্দুল মুহিম, সহ সভাপতি আব্দুল আলীম ভাসানী, সহ সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি দেলোয়ার হোসেন, সহ সভাপতি ইনসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ লস্কর ও সহ কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল।

প্রধান অতিথির বক্তব্যে হাজী ময়নুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন থেকে পরিবহন শ্রমিকদের ন্যায্য ৮ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়ে আসছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবি পূরণে আন্তরিকতা না দেখানোর ফলে সিলেটের পরিবহন শ্রমিকগণ ক্ষুব্ধ হচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারীর মধ্যে আমাদের দাবী মেনে নেয়া না হলে ২ফেব্রুয়রী থেকে সিলেটে সর্বাত্মক পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করা হবে।

নেতৃবৃন্দ বলেন, আমাদের ৮ দফা দাবী হচ্ছে-সড়ক পরিবহন আইন-২০১৮ এর শ্রমিক স্বার্থবিরোধী আইন অবিলম্বে বাতিল করতে হবে। ট্রাফিক পুলিশসহ অন্যান্য পুলিশ কর্তৃক বিভিন্ন অপরাধে যানবাহনে মাত্রাতিরিক্ত জরিমানা সহনশীল পর্যায়ে নিয়ে আসতে হবে। মেয়াদ উত্তীর্ণ সকল সেতুর টোল বিশেষ করে এমএ খান লামাকাজী সেতুর টোল আদায় বন্ধ করতে হবে। বিভিন্ন যানবাহনের শ্রেণীবিন্যাসকৃত ২০২৩ ইং সালে প্রণীত গেজেট বাতিল করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দিতে হবে ও সিলেটের সকল সিএনজি-চালিত যানবাহনের গ্যাস লোডে দীর্ঘ সূত্রিতার সমাধান দিতে হবে, সিলেটের সকল পরিবহন শ্রমিক নেতা ও শ্রমিকদের ওপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সিলেটে সকল লোড ট্রাক আটকিয়ে চালকদের হয়রানি বন্ধ করতে হবে। প্রশাসনের লোক ছাড়া কেউ যেন লোড ট্রাক না আটকায় তার ব্যবস্থা নিতে হবে এবং হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে। ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নে বিআরটিএ’র সকল দুর্নীতি বন্ধ এবং লাইসেন্স প্রাপ্তিতে সকল ধরণের জটিলত দুর করতে হবে। সিলেটে ডাম্পিংকৃত যানবাহন ও ব্যাটারি চালিত রিক্সা, টমটম, ইজিবাইক, নসিমন, করিমন ইত্যাদি চলাচল বন্ধ করতে হবে। সিলেট মহানগরে সকল ছোট গাড়ীর পার্কিংয়ের স্থান দিতে হবে।

তারা আরও বলেন, ২ ফেব্রুয়ারির মধ্যে আমাদের ন্যায্য ৮ দফা দাবী মেনে নিতে হবে। অন্যথায় ২ ফেব্রুয়ারি থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিকরা সর্বাত্মক কর্মবিরতি পালন করতে বাধ্য হবেন।

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ

ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন!

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা