শনিবার, ০১ আগস্ট ২০২৬
শনিবার, ০১ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল জগন্নাথপুরে জমকালো আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বিশ্বনাথে হুমায়ূন কবিরের উদ্যোগে মসজিদে নলকূপ স্থাপন তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক
advertisement
সিলেট বিভাগ

সিলেটে আইনজীবী সমিতির নির্বাচন

বিএনপির ভরাডুবি, তদন্তে ৩ সদস্যের কমিটি

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে আওয়ামীপন্থী আইনজীবীরা বিজয়ী হয়েছেন। ১৬ জানুয়ারি ভোটগ্রহণের পরদিন ভোরে ফলাফল ঘোষণার পর থেকে সিলেটসহ সারাদেশের বিএনপি পরিবারে এনিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। শুরু হয় আলোচনা-সমালোচনা। অন্যদিকে আওয়ামী লীগপস্থী আইনজীবীরা সিলেট জেলা বারের নেতৃত্বে আসায় ফেইসবুকসহ সোশ্যাল প্লাটফর্মে উল্লাস প্রকাশ করতে দেখা যায় সংগঠনের নেতাকর্মীদের। 

 

বিএনপি সমর্থিত সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ মনোনীত সভাপতি প্রার্থী এটিএম ফয়েজের পরাজয় যেন কোনভাবেই মেনে নিতে পারছেন না দলের ত্যাগী নেতাকর্মীরা। তাঁর পরাজয় ও আওয়ামীপন্থী আইনজীবীদের বিজয় নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিএনপিপন্থী প্রার্থীর পরাজয়ের জন্য নিজ দলীয় আইনজীবীদেরই দায়ি করছেন তারা।

 

এই অবস্থায়, দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ অনুসন্ধানে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ কেন্দ্র থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

রোববার সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, যুগ্ম মহাসচিব মো. কামাল হোসেন ও সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনকে দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

 

৭ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে জমকালো আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিশ্বনাথে হুমায়ূন কবিরের উদ্যোগে মসজিদে নলকূপ স্থাপন

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক