শনিবার, ০১ আগস্ট ২০২৬
শনিবার, ০১ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল জগন্নাথপুরে জমকালো আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বিশ্বনাথে হুমায়ূন কবিরের উদ্যোগে মসজিদে নলকূপ স্থাপন তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে বিদেশি মদসহ মাদক কারবারি আটক

সিলেটের বিশ্বনাথে ৬২ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটক মাদক কারবারী উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমানপুর গ্রামের এখলিছ আলীর ছেলে আলী আহমদ (৩০)। শনিবার রাত দেড়টায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। 

এসময় তার নিজ ঘরের খাটের নিচ থেকে সাদা পলিথিনের বস্তায় রাখা ৮ বোতল ভারতীয় এসিব্লাক ও ৫৪ বোতল অফিসার চয়েজ মদ উদ্ধার করে পুলিশ। গতকাল রবিবার তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ সূত্র জানায়, বিশ্বনাথ থানার এসআই আলীমউদ্দিনের নেতৃত্বে একদল গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ৬২ বোতল বিদেশি মদসহ আলী আহমদ নামের মাদক কারবারিকে আটক করে। সে মাদক চোরাচালান ও বিক্রির সাথে জড়িত। বিক্রির উদ্দেশ্যে মাদকের এ চালান সে হেফাজতে নিয়ে নিজ বসত ঘরে লুকিয়ে রাখে। গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।

এব্যাপারে বিশ্বনাথ পুলিশ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬২ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সিলেট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে জমকালো আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিশ্বনাথে হুমায়ূন কবিরের উদ্যোগে মসজিদে নলকূপ স্থাপন

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক