শনিবার, ০১ আগস্ট ২০২৬
শনিবার, ০১ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল জগন্নাথপুরে জমকালো আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বিশ্বনাথে হুমায়ূন কবিরের উদ্যোগে মসজিদে নলকূপ স্থাপন তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক
advertisement
সিলেট বিভাগ

১১ বছর পর নতুন নেতৃত্ব পেল বাদাঘাট বাজার বণিক সমিতি

দীর্ঘ ১১ বছর পর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম শিকদার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম হায়দার পেয়েছেন ২৫৯ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হারুন অর রশিদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওবায়দুর রহমান শাওন পেয়েছেন ২৬২ ভোট। এছাড়াও সহ-সভাপতি পদে আব্দুর রউফ ও কোষাধ্যক্ষ পদে মুখলেছুর রহমান নির্বাচিত হয়েছেন। 


মঙ্গলবার (১৫ জানুয়ারি) উপজেলার বাদাঘাট বাজার সংলগ্ন বাদাঘাট রহমানিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা কাজে অন্তত ৩০ জন পুলিশ ও আনসার সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ভোটগ্রহণ শেষে রাত ৮টায় বিজয়ীদের নাম ঘোষণা করেন যৌথভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম ও প্রধান নির্বাচন কমিশনার মো. জুনাব আলী। এর আগে ভোটকেন্দ্র পরিদর্শন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. নাসিম উদ্দিন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।

এই সম্পর্কিত আরো

কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে জমকালো আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিশ্বনাথে হুমায়ূন কবিরের উদ্যোগে মসজিদে নলকূপ স্থাপন

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক