শনিবার, ০১ আগস্ট ২০২৬
শনিবার, ০১ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি শাল্লায় মাদকবিরোধী সভা, পুরো উপজেলায় মাদক নির্মূলের ডাক সুরমা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ছাতকের গোবিন্দগঞ্জ রেল ব্রিজ থেকে রেললাইনের কাট চুরির অভিযোগ জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনা: - বিজিবির পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে পদত্যাগ করলেন কুলাউড়া এনসিপি নেতা জুলাইয়ের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের পুরোনো বাস্তবতার সংঘাত জবাবদিহিতার প্রশ্নে কোনো সরকারই ব্যতিক্রম নয় বিনামূল্যের চক্ষু চিকিৎসায় স্বস্তির হাসি দরিদ্র রোগীদের মুখে সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার
advertisement
সিলেট বিভাগ

সিটিজেন সলিডারিটি মুভমেন্ট নেতা রুমেল হামিদের দাফন সম্পন্ন

বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট নেতা ও ব্যবসায়ী রুমেল হামিদের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাদ যোহর মহনাগরীর টুকেরবাজারস্থ শাহী ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রুমেল হামিদের লাশ পাঞ্চায়েতি কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

জানাজায় পূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও স্টুডেন্ট ইউনিটর পৃষ্টপোষক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। পাশাপাশি রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার হাজারো মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।


এর আগে বুধবার (১৫ জানুয়ারি) সাড়ে ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের লোকজন তাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ষোষণা করেন। বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট নেতা রুমেল হামিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষ বারের মতো এক নজর দেখতে তার বাড়িতে ভিড় জমান রাজনৈতিক, সামাজিক ও সকল শ্রেণি পেশার মানুষ।

এদিকে রুমেল হামিদের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে বুধবার রাতেই নেতাকর্মীদের নিয়ে তার বাড়িতে ছুটে যান বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র পৃষ্ঠপোষক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। এসময় তিনি রুমেল হামিদের মরদেহের পাশে কিছু সময় কাটান। পাশাপাশি রুমেল হামিদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জানান।

এই সম্পর্কিত আরো

উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি

শাল্লায় মাদকবিরোধী সভা, পুরো উপজেলায় মাদক নির্মূলের ডাক

সুরমা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ছাতকের গোবিন্দগঞ্জ রেল ব্রিজ থেকে রেললাইনের কাট চুরির অভিযোগ

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনা: বিজিবির পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে পদত্যাগ করলেন কুলাউড়া এনসিপি নেতা

জুলাইয়ের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের পুরোনো বাস্তবতার সংঘাত

জবাবদিহিতার প্রশ্নে কোনো সরকারই ব্যতিক্রম নয়

বিনামূল্যের চক্ষু চিকিৎসায় স্বস্তির হাসি দরিদ্র রোগীদের মুখে

সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার