শনিবার, ০১ আগস্ট ২০২৬
শনিবার, ০১ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল জগন্নাথপুরে জমকালো আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বিশ্বনাথে হুমায়ূন কবিরের উদ্যোগে মসজিদে নলকূপ স্থাপন তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক
advertisement
সিলেট বিভাগ

বড়লেখায় পান চাষি হত্যায় প্রধান আসামি গ্রেফতার

বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বোবারথল এলাকায় পান চাষি যুবক শাজাহান আহমদ (৩২) হত্যা মামলার প্রধান আসামি চিহ্নিত চোরাকারবারি আব্দুল বাছিতকে (৩৫) র‌্যাব-৯ এর আভিযানিক দল গ্রেফতার করেছে।


মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোবারথল বাজারে অভিযান চালিয়ে র‌্যাব-৯ তাকে গ্রেফতার করে বড়লেখা থানা পুলিশের কাছে সোপর্দ করে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে। আব্দুল বাছিত বোবারথল ইসলাম নগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী বোবারথল ষাটঘরি গ্রামের মৃত ইছমাইল আলীর ছেলে পান চাষি যুবক শাজাহান আহমদ গত ৮ আগষ্ট নির্মমভাবে খুন হন। পানপুঞ্জির টিলার একটি নির্জন স্থান থেকে এলাকাবাসি শাজাহানের গলাকাটা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেন। ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত পরিস্থিতির কারেণ থানায় কোনো পুলিশ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তখন শাজাহানের লাশ দাফন করেন স্বজনরা। এই ঘটনায় নিহতের ভাই ইব্রাহিম আলীর হত্যা মামলার পরিপ্রেক্ষিতে ২৮ আগষ্ট থানা পুলিশ কৃত আসামি আব্দুল বাছিতসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে এফআইআর দাখিল করে।

অপরদিকে নিহত শাজাহান আহমদের লাশ দাফনের সাড়ে ৩ মাস পর গত ১ ডিসেম্বর ময়না তদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম জানান, শাজাহান হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি গ্রেফতার আব্দুল বাছিতকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে।

এই সম্পর্কিত আরো

কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে জমকালো আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিশ্বনাথে হুমায়ূন কবিরের উদ্যোগে মসজিদে নলকূপ স্থাপন

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক