শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শাল্লায় মাদকবিরোধী সভা, পুরো উপজেলায় মাদক নির্মূলের ডাক সুরমা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ছাতকের গোবিন্দগঞ্জ রেল ব্রিজ থেকে রেললাইনের কাট চুরির অভিযোগ জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনা: - বিজিবির পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে পদত্যাগ করলেন কুলাউড়া এনসিপি নেতা জুলাইয়ের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের পুরোনো বাস্তবতার সংঘাত জবাবদিহিতার প্রশ্নে কোনো সরকারই ব্যতিক্রম নয় বিনামূল্যের চক্ষু চিকিৎসায় স্বস্তির হাসি দরিদ্র রোগীদের মুখে সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে পৌষ সংক্রান্তি উদযাপন উপলক্ষে বেলিরাস

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামে পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে ধন সিংহ স্মরণে ১১৫তম ঐতিহ্যবাহী বেলিরাস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪জানুয়ারি) দুপুর ১ টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলি রাস অনুষ্ঠিত হয়।

এসময় গ্রামের হাজারো মানুষের মিলনতীর্থে পরিণত হয় অনুষ্ঠানস্থল। মণিপুরী সম্প্রদায়ের লোকজনের সঙ্গে অন্য সম্প্রদায়ের লোকেরাও এ আনন্দে মেতে ওঠেন। হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা পেশার মানুষের পদচারণায় সকাল থেকে  উত্তর বালিগাঁও মণিপুরীপাড়া মুখরিত হয়ে ওঠে। পাশেই এ উৎসবকে কেন্দ্র করে মেলা বসেছে।

উত্তর বালিগাঁও যুব ঐক্য পরিষদের সভাপতি মৃনাল সিংহ জানান, উত্তর বালিগাঁও গ্রামের প্রাক্তন শিক্ষক ভুবনেশ্বর সিংহের পিতা স্বর্গীয় ধন সিংহ শতবছর পূর্বে এই উৎসবের সর্ব প্রথম উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত এই উৎসব চলছে। প্রতিবছর আয়োজন করি নানা উৎসব। রাখাল নৃত্য, নৌকা বিলাস, কলঙ্ক ভঞ্জন, নিমাই সন্যাস, বেলী রাস করে থাকি। এবার অনুষ্ঠিত হয়েছে বেলি রাস।

এই সম্পর্কিত আরো

শাল্লায় মাদকবিরোধী সভা, পুরো উপজেলায় মাদক নির্মূলের ডাক

সুরমা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ছাতকের গোবিন্দগঞ্জ রেল ব্রিজ থেকে রেললাইনের কাট চুরির অভিযোগ

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনা: বিজিবির পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে পদত্যাগ করলেন কুলাউড়া এনসিপি নেতা

জুলাইয়ের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের পুরোনো বাস্তবতার সংঘাত

জবাবদিহিতার প্রশ্নে কোনো সরকারই ব্যতিক্রম নয়

বিনামূল্যের চক্ষু চিকিৎসায় স্বস্তির হাসি দরিদ্র রোগীদের মুখে

সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস