শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন! ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে কাবিটা মনিটরিং কমিটির বেড়িবাঁধ পরিদর্শন

জামালগঞ্জে চলতি বছরের কাবিটা বাস্তবায়ন, স্কীম ও মনিটরিং কমিটি বাঁধ বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। গতকাল মঙ্গলবার দিনব্যাপী সুরমা ও বৌলাই নদীর তীরবর্তী হালি, মহালিয়া ও শনির হাওরের ১ থেকে ২৪ পর্যন্ত অধিকাংশ পিআইসির কাজ সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শন কালে পিআইসির সভাপতি ও সদস্যদেরকে বাঁধের কাজ দ্রুত পরিচালনার জন্য নির্দেশ ও পরামর্শ প্রদান করা হয়। দেখা যায় কোন কোন পিআইসির ক্লোজার দিয়ে হাওর থেকে পানি নিষ্কাশন হচ্ছে। মাটি উত্তোলন সংক্রান্ত সমস্যা দেখা দিলে উপজেলা মনিটরিং কমিটির সাথে যোগাযোগ করার জন্য বলা হয়। বৌলাই নদীর তীরবর্তী কয়েকটি স্থানে নতুনভাবে ভাঙ্গন ও ধসের দৃশ্য দেখা দেওয়ায় এর বিহীত ব্যবস্থা নেওয়ার জন্য পাউবোর প্রকৌশলীকে নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুন নূর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, সদস্য সচিব পাউবোর উপসহকারি প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি , উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা মনিটরিং কমিটির গণ্যমান্য প্রতিনিধি মোঃ আব্দুর রব, মোঃ আব্দুল মালেক, শাহ মোহাম্মদ শাজাহান, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া, উত্তর ইউপি চেয়ারম্যান মো: হানিফ মিয়া, বেহেলী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)  জয়নাল আবেদীন,জেলা মনিটরিং কমিটির সদস্য সাইফুল ইসলাম চৌধুরী,  হাওর বাঁচাও আন্দোলন সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, গণমাধ্যম সদস্য প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।  এদিকে বৌলাই নদীতে তিনটি স্পটে জাল দিয়ে তৈরি স্থায়ী বাঁধ উচ্ছেদ, ২৩ টি চায়না দুয়ারী ও ২০ টি কারেন্ট জাল পুড়ানো হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ

ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন!

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা