শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন! ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা
advertisement
সিলেট বিভাগ

৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের মুখে হাসি ফুটবে : নাছির উদ্দীন

বিএনপির জাতীয়  নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায় সাধারণ মানুষের অধিকারের কথা বলা হয়েছে। এটা বাস্তবায়ন হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারবে। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিণত করা হবে।


সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত ৩১ দফা নিয়ে আলোচনাসভা ও  উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রুদ্র মিজানের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দীন চৌধুরী এসব কথা বলেন।

পরিশেষে তিনি দেশবাসীসহ উপস্থিত সবার নিকট বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নুর আহমদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রুদ্র মিজান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, সুনামগঞ্জ জেলা বিএনপি সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বিএনপি নেতা মানিক মিয়া তালুকদার, ফারুক সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব রশিদ চৌধুরী, ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম মিয়া প্রমুখ।

সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিরা। 

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ

ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন!

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা