সিলেটের বিশ্বনাথে লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার লামাকাজী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজরাই আতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ শিক্ষার্থীর হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। শিক্ষা সামগ্রীর মধ্যে ছিল বোরকা, ছাতা, স্কুলব্যাগ, খাতা, কলম, জ্যামিতি বক্স ও ক্যালকুলেটর।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গৌছ আলীর সভাপতিত্বে এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিলা জাহান, লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের স্বেচ্ছাসেবক মো. শাহ উদ্দিন মিজান, মো. তারেকুল ইসলাম ও মো. এখলাছ আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে শিক্ষার্থী সাইফ আহমদ।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. নাজমা বেগম, নাজমিন বেগম, সোনিয়া রানী মালাকার, প্রবাসী মো. আবুল লেইছ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।