বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ১২ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ ওসমানী বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ জব্দ, টেক্স আদায়ের মাধ্যমে ছাড় ওসমানী মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করলেন ছাতকের রামিসা কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা গোলাপগঞ্জ পৌরসভার সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে: এমপি এমরান শান্তিগঞ্জে উন্মুক্ত লটারিতে সরকারিভাবে ধান বিক্রির জন্য নির্বাচিত ৯০ কৃষক বিশ্বনাথে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ছাতকে পৌর ভূমি অফিস স্থাপনের দাবি, ভূমিমন্ত্রীকে এমপি মিলনের চিঠি আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, চুনারুঘাটের বাগানগুলোতে প্রচারণা তুঙ্গে শান্তিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে গুরুত্ব
advertisement
সিলেট বিভাগ

সিলেটে নাশকতার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার পারাইরচক থেকে শ্রীরামপুর বাইপাসগামী সড়কে টায়ার পুড়িয়ে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে পারাইরচকের সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার গোপীনগর গ্রামের মৃত খলিলুর রহমান মোড়লের ছেলে সেলিম আহমেদ (৩১), সিলেটের কোতোয়ালী মডেল থানার মাছুদিঘীরপাড় এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে লিটন আহমেদ (৩৩), শাহপরাণ থানার দলইপাড়ার (সুলতান মিয়ার বাড়ির পাশে) আ. হালিমের ছেলে মো. তাজুল ইসলাম (৩৭), কোতোয়ালী মডেল থানার শেখঘাট কলাপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে আশিক আহমদ (২৮), একই থানার ঘাসিটুলা লামাপাড়া এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৮), তালতলা মাছুদিঘীরপাড় এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে নবীর হোসেন (২২), তালতলা নীলিমা-৮ নং বাসার বাবুল মিয়ার ছেলে বাদল আহমদ (২৫)।

এসময় তাদের ব্যবহৃত একটি নোহা (রেজি. নং ঢাকা মেট্রো-ছ-১১-১৮৫৭) ও পোড়ানো টায়ার আটক করা হয়।

আটককৃতদের ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন।

▐ এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ১২ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ

ওসমানী বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ জব্দ, টেক্স আদায়ের মাধ্যমে ছাড়

ওসমানী মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করলেন ছাতকের রামিসা

কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

গোলাপগঞ্জ পৌরসভার সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে: এমপি এমরান

শান্তিগঞ্জে উন্মুক্ত লটারিতে সরকারিভাবে ধান বিক্রির জন্য নির্বাচিত ৯০ কৃষক

বিশ্বনাথে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

ছাতকে পৌর ভূমি অফিস স্থাপনের দাবি, ভূমিমন্ত্রীকে এমপি মিলনের চিঠি

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, চুনারুঘাটের বাগানগুলোতে প্রচারণা তুঙ্গে

শান্তিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে গুরুত্ব