মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
অনলাইনে পরিচয়, প্রেমের পর ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে চীনা যুবকের পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০০ কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় শিশুশিক্ষার্থী আইসিইউতে বিশ্বনাথে কলেজ ভবন নির্মাণের আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা চুনারুঘাটে ২৮ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিয়ানীবাজারের ব্যস্ত মোড়ে আইল্যান্ড, শৃঙ্খলা ফিরবে নাকি বাড়বে ভোগান্তি? জৈন্তাপুরে ১২ বোতল বিদেশি মদসহ যুবক আটক জামালগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা বিভাগের সম্মান ৪র্থ বর্ষের বিদায় সংবর্ধনা
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারের ব্যস্ত মোড়ে আইল্যান্ড, শৃঙ্খলা ফিরবে নাকি বাড়বে ভোগান্তি?

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের যানজট নিরসনে কলেজ রোড মোড়ে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে অস্থায়ী ‘আইল্যান্ড’। দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খল যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের এ উদ্যোগ ঘিরে স্থানীয় ব্যবসায়ী, পরিবহনচালক ও পথচারীদের মধ্যে দেখা দিয়েছে কৌতূহল। নতুন এ ব্যবস্থায় সড়কে শৃঙ্খলা ফিরবে এবং ভোগান্তি কমবে—এমন প্রত্যাশা করছেন পৌরবাসী।

পৌরশহরের অন্যতম ব্যস্ততম এলাকা কলেজ রোড মোড়। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এ মোড়ে ছোট-বড় যানবাহনের চাপ থাকে। এর সঙ্গে যোগ হয় যত্রতত্র গাড়ি পার্কিং ও নিয়ম না মেনে চলাচল। ফলে প্রায়ই সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে ব্যবসায়ী, শিক্ষার্থী, পথচারীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

এ পরিস্থিতি বিবেচনায় যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের উদ্যোগে আপাতত পরীক্ষামূলকভাবে মোড়ের মাঝখানে অস্থায়ী আইল্যান্ড স্থাপন করা হয়েছে। নতুন এ ব্যবস্থায় যানবাহন নির্দিষ্ট নিয়মে চলাচল করবে বলে আশা করা হচ্ছে।

উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। কলেজ রোড এলাকার ব্যবসায়ী আব্দুল মালিক বলেন, ‘প্রতিদিন দোকানের সামনে গাড়ির জট লেগে থাকায় ক্রেতারা ভোগান্তিতে পড়তেন। ব্যবসা-বাণিজ্যেও এর প্রভাব পড়ত। আইল্যান্ড বসানোর ফলে গাড়িগুলো এখন নির্দিষ্ট লেন মেনে চলবে বলে আশা করছি। এটি স্থায়ীভাবে কার্যকর হলে আমাদের জন্য খুব ভালো হবে।’

তবে নতুন ব্যবস্থায় অভ্যস্ত হতে চালকদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। সিএনজিচালক সালমান আহমদ বলেন, ‘হঠাৎ করে মোড়ের মাঝখানে আইল্যান্ড বসানোয় শুরুতে গাড়ি ঘোরাতে একটু বাড়তি সতর্ক থাকতে হচ্ছে। তবে নিয়ম মেনে চললে এবং যত্রতত্র গাড়ি না থামালে যানজট অনেকটাই কমে আসবে। প্রশাসনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে মোড়ের আশপাশে অবৈধ পার্কিংও বন্ধ করতে হবে।’

পথচারী জুবের আহমদ বলেন, ‘কলেজ রোড মোড় পার হতে আগে রীতিমতো যুদ্ধ করতে হতো। কোন দিক থেকে কোন গাড়ি আসবে, তা বোঝা কঠিন ছিল। আইল্যান্ড দেওয়ায় সড়কে শৃঙ্খলা আসবে বলে মনে হচ্ছে। চালক ও পথচারীরা নিয়ম মেনে চললে যানজটের ভোগান্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার জানান, পৌরশহরের যানজট কমিয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে পরীক্ষামূলকভাবে কলেজ রোড মোড়ে অস্থায়ী আইল্যান্ড বসানো হয়েছে। যানবাহন চলাচলে এর কার্যকারিতা ও সুফল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

সচেতন মহলের মতে, শুধু আইল্যান্ড স্থাপন করলেই যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে না। এর পাশাপাশি অবৈধ পার্কিং বন্ধ, নির্দিষ্ট স্থানে যানবাহন দাঁড় করানো, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে। এসব পদক্ষেপ কার্যকর হলে বিয়ানীবাজার পৌরশহরের যানজট নিরসনে অস্থায়ী আইল্যান্ডটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

▐ এই সম্পর্কিত আরো

অনলাইনে পরিচয়, প্রেমের পর ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে চীনা যুবকের

পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০০

কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় শিশুশিক্ষার্থী আইসিইউতে

বিশ্বনাথে কলেজ ভবন নির্মাণের আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

চুনারুঘাটে ২৮ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিয়ানীবাজারের ব্যস্ত মোড়ে আইল্যান্ড, শৃঙ্খলা ফিরবে নাকি বাড়বে ভোগান্তি?

জৈন্তাপুরে ১২ বোতল বিদেশি মদসহ যুবক আটক

জামালগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা বিভাগের সম্মান ৪র্থ বর্ষের বিদায় সংবর্ধনা