রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর সহসভাপতি গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিফতাহ উদ্দিন ওয়াহিদ (২৫) ওই গ্রামের রউফ মিয়ার ছেলে। তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সহসভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাতক থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল ও আব্দুল বাতেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ওয়াহিদ ছাতক থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা দুটি মামলার আসামি। মামলা দুটি হলো—মামলা নং ১৬ (৮) ২০২৬ এবং মামলা নং ২৪ (১১)।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন (পিপিএম) জানান, গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো